/indian-express-bangla/media/media_files/2025/11/10/10-november-2025-11-10-23-46-34.png)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News: সোমবার (১০ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তোপ দাগলেন বিশিষ্ট সাঁতারু বুলা চৌধুরী। অন্যদিকে, রিচা ঘোষের প্রশংসা করতে গিয়ে বিপাকে সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে আবার শুভমান গিলের টি-২০ কেরিয়ার নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
ইডেনে হবে বিশ্বকাপের সেমিফাইনাল
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে। আপাতত অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেন্সকে (Eden Gardens) সেমিফাইনাল ম্য়াচের জন্য নির্বাচন করা হয়েছে। আইসিসি এবং বিসিসিআই ইতিমধ্যে এই সিদ্ধান্তে সিলমোহর লাগিয়ে দিয়েছে।
পড়ে নিন বিস্তারিত:
Eden Gardens: ইডেনে হবে বিশ্বকাপের সেমিফাইনাল! তবে রয়েছে বিশেষ শর্ত...
বিপাকে সৌরভ
সম্প্রতি সিএবি-র সংবর্ধনা অনুষ্ঠানে রিচা ঘোষের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানিয়েছিলেন, বাংলার এই মহিলা ক্রিকেটারকে তিনি আগামীদিনে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে দেখতে চান। আর এই মন্তব্য করেই বিপাকে পড়েছেন তিনি।
পড়ে নিন বিস্তারিত:
Sourav Ganguly on Richa Ghosh: রিচার প্রশংসা করতে গিয়ে বিপাকে সৌরভ! ভুল বুঝছেন সকলে?
মুখ্যমন্ত্রীকে তোপ বুলার
সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুলা চৌধুরিকে (Bula Chowdhury) নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী জানান, বুলা নাকি তাঁর কাছে অর্জুন পুরস্কারের জন্য অনুরোধ করেছিলেন। বুলার কথায়, আমি ইতিমধ্যে চারটে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। এরপর কি আমার যোগ্যতা নিয়ে উনি প্রশ্ন তুলছেন? যদি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে খুবই অন্যায় করেছেন।
পড়ে নিন বিস্তারিত:
শামিকে মিথ্যেবাদী তকমা BCCI আধিকারিকের
ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে শেষবার মহম্মদ শামি (Mohammed Shami) খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর থেকে তাঁর সামনে টিম ইন্ডিয়ার দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তিনি ফের কবে ভারতের হয়ে খেলবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মহম্মদ শামি তাঁর বক্তব্যে জানিয়েছিলেন যে তিনি আদৌ ফিট আছেন কি না, সেটা জানার জন্য কেউ ফোন করেননি। যদিও বিসিসিআই-এর একজন আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, শামির এই মন্তব্য একেবারেই মিথ্যে।
পড়ে নিন বিস্তারিত:
Mohammed Shami Controversy News: শামিকে নিয়ে ভয়ঙ্কর আপডেট, 'মিথ্যেবাদী' তকমা বোর্ডের
ভেঙে ফেলা হচ্ছে জওহরলাল নেহরু স্টেডিয়াম
দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামকে (Jawaharlal Nehru Stadium) নিয়ে একটা খারাপ খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সরকারের পক্ষ থেকে এই স্টেডিয়াম নাকি ভেঙে ফেলা হতে পারে। ২০১০ কমনওয়েলথ গেমসের সময় ৯৬১ কোটি টাকা খরচ করে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। সম্প্রতি, প্য়ারা অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আগেও ৫০ কোটি টাকা খরচ করে এই স্টেডিয়ামের সংস্কার করা হয়। যদিও ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্টেডিয়াম ভেঙে ফেলে এখানে একটি স্পোর্টস সিটি তৈরি করা হবে।
পড়ে নিন বিস্তারিত:
Jawaharlal Nehru Stadium: ভেঙে ফেলা হচ্ছে দেশের এই বিখ্যাত স্টেডিয়াম, মাথায় হাত ক্রীড়াপ্রেমীদের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us