Top 5 Sports News, 11 December: ভারতের হার থেকে মেসিকে নিয়ে উন্মাদনা! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচে লজ্জার হার স্বীকার করল টিম ইন্ডিয়া। অন্যদিকে, পাকিস্তানের ফুটবল ক্লাব করাচি সিটিকে দুরমুশ করল ইস্টবঙ্গলের মহিলা দল। এদিকে আবার লিওনেল মেসিকে নিয়ে গোটা কলকাতা শহর জুড়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের হার

ঘরের মাঠে লজ্জার রেকর্ড কায়েম করল ভারতীয় ক্রিকেট দল (IND vs SA)। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তারা সবথেকে বড় ব্যবধানে পরাজয় স্বীকার করল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচে ভারত ৫১ রানে হেরে গিয়েছে। ব্যাট এবং বল, কোনও ডিপার্টমেন্টেই তারা ভাল পারফরম্য়ান্স করতে পারেনি।

পড়ে নিন বিস্তারিত:

India vs South Africa 2nd T20I Highlights: লড়াই করে জিতল দক্ষিণ আফ্রিকা, লজ্জার পরাজয় ভারতের

ইস্টবেঙ্গলের জয়

২০২৫ সাফ কাপ ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্টবেঙ্গল যেন অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। এই টুর্নামেন্টে মশাল গার্লসরা টানা দ্বিতীয় ম্য়াচে জয়লাভ করল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তারা করাচি সিটির বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ২-০ গোলে ধামাকাদার জয়লাভ করেছে। একটি করে গোল করলেন সুলঞ্জনা রাউল এবং রেস্টি নানজিরি।

পড়ে নিন বিস্তারিত:

East Bengal: ইস্টবেঙ্গলের সামনে দুরমুশ পাকিস্তান, লাল-হলুদ মশালে 'দাবানল' করাচিতে

মোহনবাগান অধিনায়ক

১৯৭৭ সালে কসমস ক্লাবের হয়ে পেলে যখন কলকাতায় এসেছিলেন, সেই সময় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে নেতৃত্ব দিয়েছিলেন সুব্রত ভট্টাচার্য। আর ২০২৫ সালে লিওনেল মেসি এখন কলকাতায় আসছেন, তখন মোহনবাগান অল স্টারসকে নেতৃত্ব দেবেন শিল্টন পাল। এমন একটি গুরু দায়িত্ব পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত বাগানের প্রাক্তন বাজপাখি।

পড়ে নিন বিস্তারিত:

Shilton Paul and Lionel Messi: মেসি ম্যাচে মোহনবাগানের অধিনায়ক, দায়িত্ব পেয়ে কী বললেন শিল্টন?

লোবেরার অনুশীলন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হল মোহনবাগানের অনুশীলন। লোবেরার তত্ত্বাবধানে প্রথমবার অনুশীলন করল সবুজ-মেরুন ব্রিগেড। এই সময় বাগানের নয়া স্প্যানিশ কোচের হাতে একটি ছোট চিরকূট দেখতে পাওয়া যায়। ঠিক যেমনটা দেখা যেত মলিনার জমানায়। সেই কাগজের টুকরোয় তিনি বাগান ফুটবলারদের শক্তি এবং দুর্বলতা নোট করে নিলেন।

পড়ে নিন বিস্তারিত:

Mohun Bagan Super Giant: মোহনবাগানে শুরু লোবেরা 'যুগ', কী হল প্রথম দিনের অনুশীলনে?

ব্রোঞ্জ জয় ভারতের

২০২৫ যুব হকি বিশ্বকাপের আসর তামিলনাড়ুতে বসেছিল। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া দুর্দান্ত কামব্যাক করে শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদক জয় করল। সেমিফাইনাল ম্য়াচে জার্মানির কাছে ভারত ৫-১ গোলে হেরে গিয়েছিল। এরপর ১০ ডিসেম্বর টিম ইন্ডিয়া আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করে। শেষ পর্যন্ত ২০২১ সালের চ্যাম্পিয়ন দলকে তারা ৪-২ গোলে হারিয়ে দেয়। শেষ ১১ মিনিটের মধ্যে ভারত চারটি গোল করে। আর সেইসঙ্গে ৯ বছর পর হকি জুনিয়র বিশ্বকাপে তারা ব্রোঞ্জ পদক জয় করল। গত দু'বার ভারত ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামলেও শেষ পর্যন্ত তা হাতছাড়া হয়ে যায়।

পড়ে নিন বিস্তারিত:

Indian Hockey Team: হকিতে 'ধামাকা' ভারতের, অভাবনীয় সাফল্য যুব বিশ্বকাপে

East Bengal Lionel Messi Shilton Paul Mohun Bagan Super Giant Indian Hockey Team IND vs SA