/indian-express-bangla/media/media_files/2025/11/11/11-nov-2025-11-11-23-50-01.png)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News: মঙ্গলবার (১১ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ইডেন গার্ডেন্সে অনুশীলন শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে, রনজি ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে দাপুটে জয়লাভ করল বাংলা ক্রিকেট দল। এদিকে আবার মহম্মদ শামির হয়ে মুখ খুললেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
দাপুটে জয় বাংলার
সোমবার রাত থেকেই চড়তে শুরু করেছিল প্রত্যাশার পারদ। আর মঙ্গলবার (১১ নভেম্বর) সাতসকালে সেই প্রত্যাশা পূরণ হয়ে গেল। চলতি রনজি ট্রফির (Ranji Trophy 2025) চতুর্থ ম্য়াচে রেলওয়েজকে বাংলা ক্রিকেট দল এক ইনিংস এবং ১২০ রানে পরাস্ত করল। আর সেইসঙ্গে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা উঠে এল গ্রুপ শীর্ষে। ম্যাচের সেরা ক্রিকেটারের খেতাব পেলেন অনুষ্টুপ মজুমদার।
পড়ে নিন বিস্তারিত:
Bengal Cricket Team: ধাক্কা খেল 'বেলাইন' রেল, 'শাহ'বাজিতে দাপুটে জয় বাংলার
শামির পাশে সৌরভ
গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ইতিমধ্যে বেশ কয়েকটি সিরিজে সামির থেকে মুখ ফিরিয়েছে। এবার শামির সমর্থনে ময়দানে নামলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
পড়ে নিন বিস্তারিত:
Sourav Ganguly on Mohammed Shami: শামির সঙ্গে 'অন্যায়' হচ্ছে, নির্বাচকদের বিরুদ্ধে তোপ সৌরভের?
টিকিটের জন্য হাহাকার দর্শকদের
ইডেন টেস্টের জন্য ইতিমধ্য়ে শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। মঙ্গলবার (১১ নভেম্বর) ইডেন টেস্টের জন্য টিকিটের লম্বা লাইন দেখতে পাওয়া গিয়েছে। যদিও ইতিমধ্যে অনেকের মধ্য়ে টিকিট না পাওয়ার হতাশা দেখতে পাওয়া গিয়েছে। এদিকে আবার মঙ্গলবার সকালবেলা থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার ট্রেনিং সেশনে শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডিকে দেখতে পাওয়া গিয়েছে।
পড়ে নিন বিস্তারিত:
Eden Test Ticket, IND vs SA: ক্রমশ বাড়ছে ইডেন টেস্টের উত্তেজনা, টিকিটের জন্য হাহাকার দর্শকদের
ইডেন টেস্টের জন্য কড়া নিরাপত্তা
গোটা কলকাতা শহর জুড়ে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। বিশেষ করে ইডেন গার্ডেন্স (Eden Gardens) চত্বর এবং ক্রিকেটারদের হোটেলে নিরাপত্তার বজ্র আঁটুনি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি, কলকাতা পুলিশ একটা নিরাপত্তা পরিকল্পনা করেছে। এমনকী দুটো দল কোন পথে হোটেল থেকে মাঠে আসবে, সেটাও ইতিমধ্যে পরিকল্পনা করা হয়েছে।
পড়ে নিন বিস্তারিত:
শ্রেয়স আইয়ারের হেলথ আপডেট
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পর প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। ভারতের 'সুপারস্টার' ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এই সিরিজ না'ও খেলতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে চোট পাওয়ার পর বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন শ্রেয়স। সেকারণে আশঙ্কা করা হচ্ছে, এত তাড়াতাড়ি তিনি চোট কাটিয়ে উঠতে পারবেন না।
পড়ে নিন বিস্তারিত:
Shreyas Iyer Injury Update: শ্রেয়স আইয়ারকে নিয়ে 'ভয়ঙ্কর খবর', শুনলে আতঙ্কিত হবেন আপনিও!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us