Top 5 Sports News, 12 January: বাংলাদেশকে তুলোধনা থেকে RCB-র জয়! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: সোমবার (১২ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: সোমবার (১২ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: সোমবার (১২ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, বাংলাদেশকে কার্যত 'মিথ্যেবাদী' তকমা দিল আইসিসি। অন্যদিকে, মহিলা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্য়াচ জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে আবার আগুন রেকর্ড গড়লেন রোহিত শর্মা। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

বাংলাদেশকে 'মিথ্যেবাদী' তকমা আইসিসি-র

ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রিকেট নিয়ে ঝামেলা এখনও অব্যাহত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিকে তো ভারতের মাটিতে ২০২৬ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে চায় না। তার উপর মিথ্যে কথা বলে লোকজনকে বোকা বানাতে শুরু করেছে। বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ইতিপূর্বে জানিয়েছিলেন, ভারতে যে নিরাপত্তার অভাব রয়েছে সেকথা মেনে নিয়েছে আইসিসি। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই দাবিকে একেবারেই খন্ডন করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এমন কোনও কথাই হয়নি।

পড়ে নিন বিস্তারিত:

ICC Slams Bangladesh Cricket Board: মিথ্যে কথা বলছে বাংলাদেশ! অবশেষে বোমা ফাটাল আইসিসি-র

জয়ের ধারা অব্যাহত আরসিবি-র

সোমবার (১২ জানুয়ারি) ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে পঞ্চম ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  এবং ইউপি ওয়ারিয়র্সের মধ্যে একপেশে লড়াই হল। বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন গ্রেস হ্যারিস। শেষপর্যন্ত স্মৃতি মান্ধানার দল ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করল। ইতিপূর্বে, তারা টুর্নামেন্টের প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকেও হারিয়েছিল। অন্যদিকে, পরপর ২ ম্যাচ হেরে উত্তরপ্রদেশের যোদ্ধারা বেশ খানিকটা বেকায়দায় পড়ে গিয়েছে।

পড়ে নিন বিস্তারিত:

UPW vs RCB, WPL 2026 Highlights: লজ্জায় মুখ পোড়াল উত্তরপ্রদেশ, ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় আরসিবি-র

বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা একমাত্র ব্যাটার যিনি ৬৫০ ওভার বাউন্ডারির চৌকাঠ স্পর্শ করেন। এই ম্য়াচের আগে রোহিতের ঝুলিতে ৬৪৮ ছক্কা জমা হয়েছিল। কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি জোড়া ছক্কা হাঁকাতে না হাঁকাতেই এই বিশ্ব রেকর্ড কায়েম করে ফেললেন। 

পড়ে নিন বিস্তারিত:

Rohit Sharma Record: ডবল ধামাকা টিম ইন্ডিয়ার, ভারতের জয়ের দিনে 'আগুন' রেকর্ড রোহিতের

ভাষা বিতর্কয় জড়ালেন বাঙ্গার

ভাষা বিতর্কয় জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। বর্তমানে তিনি ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে কমেন্ট্রি করছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, হিন্দি ভারতের রাষ্ট্র ভাষা। এই এই মন্তব্যকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কের সূত্রপাত।

পড়ে নিন বিস্তারিত:

Sanjay Bangars Son: ছিলেন ছেলে, হলেন মেয়ে! হরমোন থেরাপিতে লিঙ্গ বদলে ঝড় তুললেন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের পুত্র

বাইচুংয়ের তোপ

সম্প্রতি বাংলার ২ শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বিষয়টা নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।

পড়ে নিন বিস্তারিত:

ISL 2025-26: মোহনবাগান-ইস্টবেঙ্গলের 'ভুলভাল' নাম! কী বললেন 'পাহাড়ি বিছে' বাইচুং ভুটিয়া?

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

ISL 2025-26 Sanjay Bangar Rohit Sharma WPL 2026 Bangladesh Cricket