/indian-express-bangla/media/media_files/2025/11/12/12-nov-2025-11-12-22-44-07.png)
দেখে নিন এখনই
Top 5 Sports News: বুধবার (১২ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে শুরু হল জোর বিতর্ক। অন্যদিকে, BCCI জানিয়ে দিল রোহিত-বিরাটকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। এদিকে আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবসরের ঘোষণা করে দিলেন। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
ভারতীয় জার্সিতে টি-২০ খেলবেন বৈভব
বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৪ বছর হলেও, ইতিমধ্যে তিনি জনপ্রিয়তার শীর্ষে পা রেখেছেন। রাইজ়িং স্টার্স এশিয়া কাপে ইন্ডিয়া এ স্কোয়াডে নির্বাচন করা হয়েছে বৈভবকে। আগামী ১৪ নভেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। এই প্রথমবার বৈভব নীল রংয়ের জার্সিতে টি-২০ ম্য়াচ খেলতে নামবেন।
পড়ে নিন বিস্তারিত:
Vaibhav Suryavanshi News Update: বৈভব সূর্যবংশীকে নিয়ে ধামাকা খবর, ঘুম উড়ল পাকিস্তানের
ইডেনের পিচ বিতর্ক
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং কোচ এই উইকেট নিয়ে একেবারেই খুশি নন। এই রিপোর্ট অনুসারে, উইকেটে হালকা সবুজ আভা রয়েছে। জায়গায় জায়গায় হালকা ঘাসও রয়েছে। আগামী শুক্রবার থেকে কলকাতা টেস্ট শুরু হবে।
পড়ে নিন বিস্তারিত:
Eden Gardens Pitch Controversy, IND vs SA: ইডেনের উইকেট নিয়ে খুশি নন গম্ভীর? জবাব দিলেন সৌরভ
রোহিত-বিরাটের টেনশন বাড়াল বিসিসিআই!
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ওয়ানডে ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে একটি বড়সড় কথা বলা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, 'বিসিসিআই এবং টিম ম্য়ানেজমেন্ট স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, যদি টিম ইন্ডিয়ায় টিকে থাকতে হয়, তাহলে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতেই হবে। বিরাট এবং রোহিত দুজনেই টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন।
পড়ে নিন বিস্তারিত:
Rohit Sharma and Virat Kohli: রোহিত-বিরাটের টেনশন বাড়াল বিসিসিআই! কথা না শুনলেই বিদায় নিশ্চিত?
চোটে কাহিল বুমরাহ?
জসপ্রীত বুমরাহ কি চোটে কাহিল? আদৌ খেলতে পারবেন ইডেন গার্ডেন্স টেস্টে?ইডেন টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের নেটে অনুশীলন করতে নেমেছিলেন বুমরাহ। তখনই দেখা যায় যে তিনি ১০০ শতাংশ ফিট নন। অনুশীলন চলাকালীন তাঁর ডান হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা ছিল।
পড়ে নিন বিস্তারিত:
India vs South Africa Test: প্রস্তুতি দেখেই মাথায় হাত! গম্ভীরের চিন্তা বাড়ালেন এই তারকা ক্রিকেটার
অবসর গ্রহণ করতে চলেছেন রোনাল্ডো
ফুটবল কেরিয়ারকে এবার বিদায় জানাতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে তিনি জানিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপেই তাঁকে শেষবার খেলতে দেখা যাবে। এই খবর শোনার পর থেকেই রোনাল্ডো সমর্থকরা হা-হুতাশ করতে শুরু করেছেন। কারণ, তিনি অবসর গ্রহণ করলে বিশ্ব ফুটবলে একটা অধ্যায়ের অবসান হবে।
পড়ে নিন বিস্তারিত:
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us