Top 5 Sports News, 13 January: বাংলাদেশের 'নাটক' থেকে মুম্বইয়ের দুরন্ত জয়! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: মঙ্গলবার (১৩ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: মঙ্গলবার (১৩ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: মঙ্গলবার (১৩ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, বাংলাদেশ ভারতে খেলতে না আসার ব্যাপারে এখনও অনড়। অন্যদিকে, মহিলা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্য়াচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। এদিকে টুটু বসুকে ডাকা হল SIR শুনানিতে। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ

২০২৬ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে এখনও নিজেদের সিদ্ধান্তেই অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি-র মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও পরিস্থিতিতে তারা ভারতের মাটিতে খেলতে আসবে না। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের একাংশ মনে করছেন, আইসিসি যদি ভেন্যু পরিবর্তন না করে এবং বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে, তাহলে তাদেরই পয়েন্ট কাটা যাবে। 

জেনে নিন বিস্তারিত:

Bangladesh Cricket Controversy Update: টাইগারদের মুখে ঝামা ঘষে দিল ICC, ফের মুখ পুড়ল বাংলাদেশের

৭ উইকেটে দুরন্ত জয় মুম্বইয়ের

২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্য়াচে গুজরাট জায়ান্টসের জয়রথ আটকে দিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান করে। এর জবাবে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের একটি দুর্দান্ত হাফসেঞ্চুরির দৌলতে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান করে ফেলে। আর সেইসঙ্গে তারা মহিলা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়লাভ করল। এটাই মুম্বই ইন্ডিয়ান্সের সবথেকে বড় রান চেজ়। 

জেনে নিন বিস্তারিত:

MI vs GG, WPL 2026 Highlights: বদলাল না গুজরাটের পোড়া কপাল! ৮-০ ব্যবধানে বিশাল জয় মুম্বই ইন্ডিয়ান্সের

SIR শুনানিতে ডাক পড়ল টুটু বসুর

এসআইআর শুনানিতে এবার ডাক পড়ল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) কুণাল ঘোষ একটি ফেসবুক পোস্টে এমন কথাই জানিয়েছেন। আগামী ১৯ জানুয়ারি বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে হাজিরা দিতে হবে বসু পরিবারকে। সূত্রের খবর, ২০০২ সালে ভোটার তালিকায় নাকি তাঁদের নাম খুঁজে পাওয়া যায়নি। যদিও পরিবার সূত্রে দাবি করা হয়েছে, সেইসময় তাঁরা হাঙ্গার ফোর্ড স্ট্রিটের বাসিন্দা ছিলেন।

জেনে নিন বিস্তারিত:

Mohun Bagan, Tutu Bose SIR Hearing: এবার SIR শুনানিতে ডাক পড়ল টুটু বসুর! হতবাক মোহনবাগান সমর্থকরা

বাঙালি অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা

ভারতীয় ক্রিকেট দলের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করলেন। গত বছরের শেষদিকে তিনি সামান্য বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সূর্যের বিরুদ্ধে বড়সড় অভিযোগ করেন বাঙালি অভিনেত্রী তথা মডেল খুশি মুখোপাধ্যায়। খুশি দাবি করেছিলেন, ভারতের এই তারকা ক্রিকেটার নাকি তাঁকে নিয়মিত মেসেজ করতেন। এই ঘটনায় সূর্যকুমার যাদব কোনও পালটা জবাব দেননি। তবে এবার খুশি মুখোপাধ্যায় বড়সড় সমস্যায় পড়তে চলেছেন। কারণ সূর্যকুমার যাদবের এক সমর্থক খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করে দিয়েছেন।

জেনে নিন বিস্তারিত:

Suryakumar Yadav Latest News: বাঙালি অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা! ভারত অধিনায়ককে নিয়ে 'মশকরা'র খেসারত

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

পাকিস্তান ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, ওই দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইলিয়াস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইলিয়াসের বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কয়েকবছর ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে শোকজ্ঞাপন করা হয়েছে।

জেনে নিন বিস্তারিত:

Pakistani Cricketer Passed Away: মারা গেলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার, শোকের ছায়া বিশ্বজুড়ে

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

Suryakumar Yadav Mohun Bagan WPL 2026 Bangladesh Cricket