/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: রবিবার (১৪ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচে দুরন্ত জয়লাভ করল টিম ইন্ডিয়া। অন্যদিকে, মুম্বইয়ে শচীন তেন্ডুলকর এবং লিওনেল মেসির মধ্যে ঐতিহাসিক সাক্ষাৎ হল। এদিকে আবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে দুরমুশ করল ভারতীয় ক্রিকেট দল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জয়
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল (IND vs SA) আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে গেল। তৃতীয় ম্য়াচে ১১৮ রান তাড়া করতে নেমে তারা ৭ উইকেটে জয়লাভ করল। যদিও টিম ইন্ডিয়ার বোলাররাই এই জয়ের ভিত তৈরি করেন। এরপর পাওয়ার প্লে চলাকালীন রাজত্ব করলেন অভিষেক। ১৫ বলে ৩৮ রানের ইনিংস কিছুটা হলেও স্বস্তি দেবে শুভমানকে।
পড়ে নিন বিস্তারিত:
মুম্বইয়ে শচীন-মেসি সাক্ষাৎ
রবিবার (১৪ ডিসেম্বর) মুম্বই সফরে গিয়েছেন আর্জেন্টিনা ফুটবলের কিংবদন্তী নক্ষত্র লিওনেল মেসি। বিকাল ৫টায় মুম্বইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে যান তিনি। সেখানে হাজির ছিলেন ভারতীয় 'ক্রিকেটের ঈশ্বর' শচীন তেন্ডুলকর। মেসিকে পাশে পেয়ে উচ্ছ্বসিত শচীন। বললেন, লিওনেল মেসির মুম্বই আগমন এই শহর তথা গোটা দেশের কাছে এক স্বর্ণালী মুহূর্ত।
পড়ে নিন বিস্তারিত:
ভারতের কাছে দুরমুশ পাকিস্তান
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রবিবার (১৪ ডিসেম্বর) পঞ্চম ম্য়াচ আয়োজন করা হয়েছে। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে আয়োজিত এই ম্য়াচে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। বৃষ্টির কারণে দুটো দলই এই ম্য়াচে ৪৯ ওভার করে খেলে। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ফারহান ইউসুফ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। সেকারণে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নামে এবং ৪৬.১ ওভারে তারা ২৪০ রানে অলআউট হয়ে যায়। কিন্তু, এই রান তাড়া করতে নেমে পাকিস্তান কার্যত ল্যাজে-গোবরে হয়ে গেল। টিম ইন্ডিয়া ৯০ রানের ব্যবধানে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়।
পড়ে নিন বিস্তারিত:
India vs Pakistan: পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক টিম ইন্ডিয়ার, ৫ বছর পর ঘটল এমন ধামাকা!
ইতিহাস লিখলেন হার্দিক
আন্তর্জাতিক ক্রিকেটে এক নয়া ইতিহাস লিখলেন হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচে তিনি ট্রিস্টান স্টাবসের উইকেট শিকার করেন। এই উইকেট শিকার করতে না করতেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি শততম উইকেট নিজের ঝুলিতে পুরে নেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই ফরম্য়াটে ১ হাজার রান করার পাশাপাশি ১০০ উইকেট শিকার করেন।
পড়ে নিন বিস্তারিত:
তোপ নবির
গত শনিবার (১৩ ডিসেম্বর) মেসিকে দেখতে না পেয়ে যুবভারতী স্টেডিয়ামে লন্ডভন্ড হয়। এই ঘটনার দায় একেবারেই ম্য়ানেজমেন্টের দিকে ঠেলে দিলেন বাংলার প্রাক্তন ফুটবলার রহিম নবি। তাঁর কথায়, 'মেসিকে যাঁরা এনেছিলেন এবং ওঁর আশপাশে যে আধিকারিকরা উপস্থিত ছিলেন, তাঁরা হয়ত ভুলে গিয়েছিলেন যে মেসিকে দেখার জন্য আরও হাজার হাজার দর্শক মাঠে এসেছেন। ওই আধিকারিকরা তাঁর পরিবার নিয়ে যে অসভ্যতামি করেছেন, এটা একজন ফুটবলার হিসেবে বলতে পারি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা।'
পড়ে নিন বিস্তারিত:
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us