Top 5 Sports News, 14 January: ভারতের পরাজয় থেকে দিল্লির দুরন্ত জয়! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: বুধবার (১৪ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: বুধবার (১৪ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: বুধবার (১৪ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে হেরে গেল টিম ইন্ডিয়া। অন্যদিকে, মহিলা প্রিমিয়ার লিগে প্রথম ম্য়াচ জিতল দিল্লি ক্যাপিটালস। এদিকে আইসিসি-র ওয়ানডে ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন বিরাট কোহলি। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের পরাজয়

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি বুধবার (১৪ জানুয়ারি) রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরে গেল। নিউজ়িল্যান্ডের হয়ে দুর্দান্ত শতরান করলেন ড্যারিল মিচেল। শেষপর্যন্ত তিনি ১৩১ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন:

Rohit Sharma Record: রোহিতের রেকর্ডের দিনে লজ্জার হার, চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলাররা

দিল্লির জয়

২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের সপ্তম ম্য়াচে বুধবার (১৪ জানুয়ারি) আরও একবার হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। এদিনের ম্য়াচে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়র্স। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ওয়ারিয়র্সকে তারা মাত্র ১৫৪ রানে আটকে দেয়। এই টার্গেট তাড়া করতে নেমে জেমিমা রডরিগসের দল ৭ উইকেটে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়।

আরও পড়ুন:

WPL 2026, DC vs UPW Highlights: তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল দিল্লি, এখনও খাতা খুলল না ইউপি-র

শীর্ষে বিরাট কোহলি

ব্যাট হাতে লাগাতার ধামাকাদার পারফরম্য়ান্স করছেন বিরাট কোহলি। আইসিসি প্রকাশিত সর্বশেষ ব়্যাঙ্কিংয়ে সেই পারফরম্য়ান্সের পুরস্কারও পেয়ে গেলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের ১ নম্বর ব্যাটারের মুকুট আরও একবার পরিয়ে দেওয়া হল কিং কোহলিকে। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা সাম্রাজ্যের পতন হল।

আরও পড়ুন:

Virat Kohli ICC Ranking: ওয়ানডে ক্রিকেটে 'কিং' বিরাট কোহলি, পতন হল রোহিত সাম্রাজ্যের!

ইস্টবেঙ্গল ছাড়তে পারেন ইবুসুকি

ভারতীয় ফুটবলে 'হিরো' হতে পারলেন না হিরোশি ইবুসুকি। গত বছর সেপ্টেম্বর মাসে জাপানের এই ফুটবলারকে ষষ্ঠ বিদেশি হিসেবে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু, টিম ম্যানেজমেন্ট এবং লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশা একেবারে পূরণ করতে পারেননি তিনি। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, হামিদ আহদাদের পর এবার নাকি হিরোশি ইবুসুকিকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল এফসি। বুধবার (১৪ জানুয়ারি) সেই জল্পনাই যেন আরও বেশি করে মাথাচাড়া দিল।

আরও পড়ুন:

East Bengal FC Latest News: ফাটল না জাপানি বোমা, শুকনো ধন্যবাদ জানিয়ে ভারত ছাড়লেন হিরোশি?

রাহুলের রেকর্ড

ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক নয়া অধ্যায়ের সাক্ষী হলেন রাহুল। ভাঙলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিনের একটি স্পেশাল রেকর্ড। আজ়হার ৩৩৪ ওয়ানডে ম্য়াচে মাত্র সাতটি শতরান করেছিলেন। এই শৃঙ্গ কেরিয়ারের ৯৩তম ওয়ানডে ম্য়াচেই স্পর্শ করে ফেলেছিলেন রাহুল।

আরও পড়ুন:

KL Rahul Century: সেঞ্চুরি তো নেহাত সংখ্যামাত্র! ক্রিকেট ইতিহাসে এক অধ্যায়ের নাম রাহুল

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

WPL 2026 East Bengal FC KL Rahul Virat Kohli Rohit Sharma