/indian-express-bangla/media/media_files/2025/11/14/14-nov-2025-11-14-23-29-15.png)
দেখে নিন এখনই
Top 5 Sports News: শুক্রবার (১৪ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেট শিকার করলেন জসপ্রীত বুমরাহ। অন্যদিকে, এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে বিধ্বংসী শতরান হাঁকালেন বৈভব সূর্যবংশী। এদিকে মহম্মদ সামি। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
৫ উইকেট জসপ্রীত বুমরাহের
ইডেন টেস্টে প্রথম দিনের খেলা একেবারে জমজমাট হল। দক্ষিণ আফ্রিকা মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যায়। তবে প্রোটিয়া ব্য়াটিং ডিপার্টমেন্ট ধ্বংসের পিছনে আলাদা কৃতিত্ব দিতেই হবে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। তিনি একাই ৫ উইকেট শিকার করেন। প্রথম দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল এক উইকেট হারিয়ে ৩৭ রান করেছে। আউট হয়ে গিয়েছেন যশস্বী জয়সওয়াল।
পড়ে নিন বিস্তারিত:
Eden Test Record, IND vs SA: ইডেনে দ্বিতীয়বার দেখা গেল এমন দৃশ্য! নেপথ্যে বুমরাহের ঘাতক বোলিং
তিন নম্বর নিয়ে ফের কাটাছেঁড়া গম্ভীরের
ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ নিয়ে ফের পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটলেন শুভমান গিল এবং গৌতম গম্ভীর। বিগত কয়েকটা ম্য়াচে এই স্লটে ব্যাট করতে নামছিলেন সাই সুদর্শন (Sai Sudharsan)। কিন্তু, ইডেন টেস্টে আচমকা তাঁকে দল থেকে বাদ দেওয়া হল। বদলে তিন নম্বরে প্রোমোশন হয়েছে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar)। কেন ওয়াশিংটনকে তিন নম্বরে তুলে আনা হল, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে। আপাতত প্রথম দিনের শেষে সুন্দর ৩৮ বল খেলে ৬ রানে অপরাজিত রয়েছে। দ্বিতীয় দিন তিনি বড় রান করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।
পড়ে নিন বিস্তারিত:
শামিকে ছেড়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ
ভারতীয় ক্রিকেট দলে অনেকদিন ধরেই ঢোকার চেষ্টা করছেন তারকা পেস বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। ইতিমধ্যে তাঁকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর শুনতে পাওয়া গেল। ২০২৬ আইপিএল রিটেনশন তালিকা প্রকাশের আগেই শামিকে ছেড়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। বলা ভাল, লখনউ সুপার জায়ান্টসে তাঁকে ট্রেড করা হয়েছে। আগামী মরশুমে সঞ্জীব গোয়েঙ্কার দলে দেখা যাবে বাংলার এই পেস ব্যাটারিকে।
পড়ে নিন বিস্তারিত:
Mohammed Shami in IPL 2026: মহম্মদ শামিকে নিয়ে ধামাকা খবর, শুনলে চমকে উঠবেন আপনিও
কলকাতা নাইট রাইডার্সে বড় চমক!
২০২৬ আইপিএল নিলামের আগেই বড়সড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দলের নয়া বোলিং কোচ হিসেবে যোগ দিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেস তারকা টিম সাউদি (Tim Southee)। এছাড়া সহকারি কোচ হিসেবে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন। কয়েকদিন আগে অভিষেক নায়ারকে তারা দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করেছিল।
পড়ে নিন বিস্তারিত:
Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্স নিয়ে 'বড় খবর', দলে নেওয়া হল তারকা ক্রিকেটারকে!
বৈভবের শতরান
আরও একবার বিধ্বংসী ব্য়াটিং করলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৪ বছর বয়সেই তিনি যে ব্যাটিং ধামাকা করেছেন, তা এককথায় অতুলনীয়। ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় এ ক্রিকেট দল। এই ম্য়াচে তিনি মাত্র ৩২ বলে শতরান করেন। শেষপর্যন্ত ১৪৪ রান করে আউট হয়ে যান তিনি। এই ইনিংসে বৈভব মোট ১৫ ছক্কা হাঁকিয়েছেন।
পড়ে নিন বিস্তারিত:
Vaibhav Suryavanshi Century: মাঠজুড়ে শুধু ছক্কার বন্যা, ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে 'নজির' বৈভবের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us