Top 5 Sports News, 15 January: ভারতের জয় থেকে মোহনবাগানের হার! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। অন্যদিকে, এলিট লিগে ইস্টবেঙ্গলের কাছে ২-০ গোলে পরাস্ত হল ইস্টবেঙ্গল। এদিকে বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় বর্মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

বিশ্বকাপে জয়োল্লাস ভারতের

জয় দিয়েই ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ (ICC U19 World Cup 2026) শুরু করল ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team)। এই ম্য়াচ বৃষ্টির কারণে বারংবার বিঘ্নিত হয়েছে। শেষপর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে টিম ইন্ডিয়া ৬ উইকেটে পরাস্ত করল আমেরিকাকে। আগামী শনিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে আয়ুশ মহাত্রে অ্যান্ড কোম্পানি।

আরও পড়ুন:

IND U19 vs USA U19 Highlights: জয় দিয়ে শুরু বিশ্বকাপ, মার্কিন ঘাঁটিতে হানা টিম ইন্ডিয়ার

কলকাতা ডার্বিতে পরাস্ত মোহনবাগান

বছরের শুরুতেই এলিট লিগের ডার্বি ম্য়াচ খেলতে নেমেছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ম্য়াচটি ইস্টবেঙ্গল মাঠে আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আয়োজিত এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ২-০ গোলে জয়লাভ করেছে। একটি করে গোল করলেন নয়ন ছেত্রী এবং পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামা প্রীতম গায়েন।

আরও পড়ুন:

Mohun Bagan vs East Bengal: ডার্বি হারতেই কেঁদে ভাসালেন বাগান ডিফেন্ডার, স্বান্ত্বনা 'চিরশত্রু' ইস্টবেঙ্গলের

প্রয়াত অজয় বর্মা

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় বর্মা (Ajay Verma)। বয়স হয়েছিল ৬২ বছর। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। এই ঘটনায় বাংলার ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে ইতিমধ্যে শোকজ্ঞাপন করা হয়েছে।

আরও পড়ুন:

Bengal Cricketer Passed Away: আচমকা হার্ট অ্যাটাকেই সব শেষ! চিরনিদ্রার দেশে বাংলার প্রাক্তন ক্রিকেটার

নাজমুলকে অপসারন বাংলাদেশ বোর্ডের

ক্রিকেটারদের সামনে অবশেষে নতিস্বীকার করতে হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বোর্ড ডিরেক্টর এম নাজমুল ইসলাম বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধেই বিতর্কিত মন্তব্য করেছিলেন। এই মন্তব্য়ের পরই ক্রিকেটাররা তেলে-বেগুনে জ্বলে ওঠেন। এমনকী, একটি সাংবাদিক বৈঠক করে তাঁরা ৪৮ ঘণ্টার 'আল্টিমেটাম' দিয়েছিলেন। অবশেষে বোর্ডের পক্ষ থেকে চরম সিদ্ধান্ত গ্রহণ করা হল। ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিতে কার্যত বাধ্য হলেন নাজমুল ইসলাম।

আরও পড়ুন:

Bangladesh Cricket Latest News: ক্রিকেটারদের বিদ্রোহে অবশেষে নতিস্বীকার! চাঞ্চল্যকর সিদ্ধান্ত বাংলাদেশ বোর্ডের

প্রথম জয় ইউপি ওয়ারিয়র্সের

টানা তিনটে ম্য়াচ হারার পর অবশেষে জয়ের স্বাদ পেল ইউপি ওয়ারিয়র্স। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তারা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ইউপি ওয়ারিয়র্স ১১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়লাভ করল।

আরও পড়ুন:

WPL 2026, MI vs UPW Highlights: অবশেষে কাটল গ্রহের দশা, মহিলা প্রিমিয়ার লিগে খাতা খুলল ইউপি যোদ্ধারা

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

WPL 2026 Bangladesh Cricket Ajay Verma East Bengal Mohun Bagan India U19 Cricket Team ICC U19 World Cup 2026