/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News: রবিবার (১৬ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ইডেন টেস্টে হেরে গেল শুভমান গিলের দল। অন্যদিকে, যুব এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে পরাস্ত ভারত। এদিকে আবার ইডেনের উইকেট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়লেন গম্ভীর। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
ইডেন টেস্টে পরাস্ত ভারত
অবশেষে অবসান হল দীর্ঘ ১৫ বছর অপেক্ষার। ভারতের মাটিতে টেস্ট ম্য়াচ জিতল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২০১০ সালে হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বে শেষবার টেস্ট ক্রিকেটে জয়লাভ করেছিল প্রোটিয়া ব্রিগেড। ২০২৫ সালে আরও একবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন টেম্বা বাভুমা। অসাধারণ এক নেতৃত্বের নজির কায়েম করলেন। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ৩০ রানে হেরে গেল।
পড়ে নিন বিস্তারিত:
IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত
উইকেট নিয়ে সমালোচনার মুখে গম্ভীর
অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীরের ফরমায়েশে নাকি ইডেন গার্ডেন্সে এমন উইকেট প্রস্তুত করা হয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে তিনি নাকি কোনও বাড়তি ঝুঁকি গ্রহণ করতে চাননি। আর তাই উইকেটকে হাতিয়ার করেই শত্রুপক্ষকে বধ করতে চেয়েছিলেন।
পড়ে নিন বিস্তারিত:
ইডেনে ব্যাট করতে পারলেন না শুভমান
ঘাড়ে চোটের কারণে ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারলেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। শনিবার (১৫ নভেম্বর) রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এমনকী, দ্বিতীয় টেস্টেও হয়ত তিনি খেলতে পারবেন না, এমন আশঙ্কা করা হচ্ছে।
পড়ে নিন বিস্তারিত:
Shubman Gill Latest Injury Update: আশঙ্কাই হল সত্যি, ভয়ঙ্কর বিপদে শুভমান! ভর্তি হাসপাতালে
পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতের
নির্বিষ বোলিং এবং জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিল টিম ইন্ডিয়া। রবিবার (১৬ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় পাকিস্তান শাহিনসের (IND A vs PAK A ) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় এ দল। এই ম্য়াচে জীতেশ শর্মার দল শেষপর্যন্ত ৮ উইকেটে পরাজয় স্বীকার করে নিল। পাকিস্তানের ওপেনার মাজ় শাদাকত শেষপর্যন্ত ৭৯ রানে অপরাজিত রইলেন। এই হার ভারতীয় ক্রিকেট দলকে যে একটা বড়সড় ধাক্কা দেবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
পড়ে নিন বিস্তারিত:
India vs Pakistan Highlights Cricket Score: লজ্জার হার ভারতের, ৮ উইকেটে জিতল পাকিস্তান
আশুতোষের আউট নিয়ে বিতর্ক
১৪ ওভারে বল করতে এসেছিলেন সাদ মহম্মদ। ওভারের তৃতীয় বলটা গুগলি ডেলিভারি করেন তিনি। আর এই চমকটা ধরতে পারেননি আশুতোষ । বলটা তাঁর প্রায় কোমরের কাছে এসে লাগে। পাকিস্তানি ক্রিকেটাররা লেগ বিফোর উইকেটের আবেদন করেন। সেই আবেদনে সাড়াও দেন আম্পায়ার মেহমুদ খারোতি।
পড়ে নিন বিস্তারিত:
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us