Top 5 Sports News, 17 January: ভারতের জয় থেকে বাংলাদেশের হার! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: শনিবার (১৭ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: শনিবার (১৭ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: শনিবার (১৭ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল টিম ইন্ডিয়া। অন্যদিকে, বৈভব সূর্যবংশী গড়লেন অনন্য রেকর্ড। এদিকে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে টানা ৪ ম্য়াচ জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের জয়

চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সপ্তম ম্য়াচ খেলতে নেমেছিল ভারত এবং বাংলাদেশ (India vs Bangladesh)। এই ম্যাচে টিম ইন্ডিয়া ১৮ রানে জয়লাভ করল। বৃষ্টির কারণে ম্য়াচটি বেশ কয়েকবার বিঘ্নিত হয়েছিল। কিন্তু, টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্সে কোনও প্রভাব পড়েনি। টানা ২ ম্য়াচে জয়ের ধারা অব্যাহত রাখল টিম ইন্ডিয়া। গত ম্য়াচে তারা আমেরিকাকে পরাস্ত করেছিল।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Highlights: টাইগার নয়, একেবারে কাগুজে বাঘ! ভারতের কাছে ১৮ রানে হারল বাংলাদেশ

হ্যান্ডশেক বিতর্ক

বাংলাদেশকে চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) ১৮ রানে পরাস্ত করল ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team)। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে এই ম্য়াচের ফলাফল নির্ধারিত হয়। কিন্তু, ম্য়াচে টসের সময় ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন আয়ুশ মহাত্রে বাংলাদেশ অধিনায়ক আজিজুল তামিমের সঙ্গে হাত মেলাতে চাননি। বিষয়টি নিয়ে রীতমতো জলঘোলা হয়।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Toss Controversy: পাকিস্তানের পর এবার বাংলাদেশ! ভরা মাঠে 'অওকাত' চেনাল টিম ইন্ডিয়া

বৈভবের রেকর্ড

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এক অনন্য রেকর্ড কায়েম করলেন। তার থেকেও বড় কথা, তিনি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাট কোহলির রেকর্ড ভাঙার জন্য বৈভবের মাত্র ৪ রান দরকার ছিল।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi break Virat Kohli Record: বাংলাদেশের বিরুদ্ধে তুলকালাম ঝড়, বিরাট কোহলির ধামাকা রেকর্ড ভাঙলেন বৈভব

RCB-র জয়

এবারের মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। এখনও পর্যন্ত ৪ ম্য়াচ থেকে তারা মোট ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। একটাও ম্য়াচ তারা হারেনি। নেট রানরেট ১.৬০০। শনিবার তারা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে তারা ৮ উইকেটে জয়লাভ করেছে।

আরও পড়ুন:

RCB-W vs DC-W Match Highlights: আরসিবি যেন অশ্বমেধের ঘোড়া, টানা চতুর্থ ম্য়াচ জিতে শীর্ষে রাজত্ব স্মৃতিদের

বড় ধাক্কা মুম্বইয়ের

২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের দশম ম্য়াচ খেলতে নেমেছিল ইউপি ওয়ারিয়র্স এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্য়াচটি নব্য মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে ইউপি ওয়ারিয়র্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। এই সুযোগের ফায়দা তুলে ইউপি ওয়ারিয়র্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছিল। জবাবে মুম্বই ইন্ডিয়ান্স ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। শেষপর্যন্ত ২২ রানে তারা এই ম্য়াচে হেরে যায়।

আরও পড়ুন:

MI W vs UPW W: জলে গেল আমনজ্যোতের ইনিংস, টানা ২ ম্যাচে জয় ইউপি ওয়ারিয়র্সের

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

Mumbai Indians Royal Challengers Bengaluru Vaibhav Suryavanshi India vs Bangladesh India U19 Cricket Team ICC U19 World Cup 2026