Top 5 Sports News, 17 November: ইস্টবেঙ্গলের জয় থেকে সৌরভের ক্ষোভ, একনজরে দিনের সেরা ৫ খবর

Top 5 Sports News: সোমবার (১৭ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: সোমবার (১৭ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News: সোমবার (১৭ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, জয় দিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ শুরু করল ইস্টবেঙ্গল। অন্যদিকে, ইডেনের উইকেট নিয়ে ক্ষোভ উগরে দিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে আবার ভারতীয় ফুটবল নিয়ে বড় স্বপ্ন দেখিয়ে গেলেন লোথার ম্যাথিউস। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ইস্টবেঙ্গলের জয়যাত্রা

২০২৫ এএফসি উইমেন্স চ্যাাম্পিয়ন্স লিগের প্রথম ম্য়াচেই দুর্দান্ত জয়লাভ করল ইস্টবেঙ্গল ফুটবল দল। চিনের উহানে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। প্রতিপক্ষ বাম খাতুনকে ৩-১ গোলে পরাস্ত করল লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:

East Bengal FC: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, জয় দিয়ে AFC অভিযান শুরু ইস্টবেঙ্গলের

Advertisment

গম্ভীরকে পরামর্শ সৌরভের

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে সৎ পরামর্শ দিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, ভাল উইকেটে খেললেই টিম ইন্ডিয়া জয়ের মুখ দেখতে পাবে। সেইসঙ্গে মহম্মদ শামিকে ভারতীয় ক্রিকেট দলে নেওয়ার জন্য আর্জিও জানালেন।

আরও পড়ুন:

Sourav Ganguly on Gautam Gambhir: ভারতের লজ্জার হারে বিরাট প্রশ্ন সৌরভের, গম্ভীরদের জয়ে ফিরতে কি টোটকা মহারাজের?

ভারতীয় ফুটবল নিয়ে স্বপ্ন দেখালেন লোথার

ভারতীয় ফুটবল নিয়ে বড়সড় স্বপ্ন দেখালেন জার্মানির কিংবদন্তী ফুটবলার লোথার ম্য়াথিউস। বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ভারতে এসেছিলেন তিনি। সেখানে তিনি ভারতকে ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখিয়ে গেলেন।

আরও পড়ুন:

Lothar Matthaus: ভারতীয় ফুটবল নিয়ে বড় কথা লোথার ম্যাথিউসের! শুনলে অবাক হবেন আপনিও

ওমানের বিরুদ্ধে খেলতে প্রস্তুত বৈভবরা

গত রবিবার (১৬ নভেম্বর) যুব এশিয়া কাপে পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে ৮ উইকেটে পরাস্ত হয়েছে ভারতীয় এ দল। এবার তারা ওমানের বিরুদ্ধে খেলতে নামবে। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৮টা থেকে এই ম্য়াচ শুরু হবে।

আরও পড়ুন:

IND A vs PAK A: পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হার, এবার কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত?

অধিনায়ক হিসেবে নয়া রেকর্ড টেম্বা বাভুমার

অধিনায়ক হিসেবে টেম্বা বাভুমা টেস্ট ক্রিকেটে ১০ ম্য়াচ জয় করল। এই জয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে এক নয়া রেকর্ড কায়েম করেছেন তিনি। টেস্ট ফরম্য়াটে দ্রুততম ১০ ম্যাচজয়ী অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন তিনি। এই তালিকায় তিনি বেন স্টোকসের রেকর্ড ভেঙে দিয়েছেন।

আরও পড়ুন:

Temba Bavuma: ছোটা প্যাকেট, বড়া ধামাকা! বাভুমার হাতেই 'নবজাগরণ' মৃতপ্রায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের

Sourav Ganguly East Bengal FC Temba Bavuma IND A vs PAK A Lothar Matthaus