Top 5 Sports News, 18 January: ভারতের হার থেকে ইস্টবেঙ্গলের জয়! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: রবিবার (১৮ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: রবিবার (১৮ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন এক নজরে

Top 5 Sports News Highlights: রবিবার (১৮ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে লজ্জার পরাজয় স্বীকার করল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে, অনূর্ধ্ব-১৪ মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিং ক্লাবকে ১৪-০ গোলে পরাস্ত করল ইস্টবেঙ্গল। এদিকে আবার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৮৫তম শতরান কায়েম করলেন বিরাট কোহলি। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের পরাজয়

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট দল ২৯৬ রানেই অলআউট হয়ে গেল। শেষপর্যন্ত নিউজিল্য়ান্ড ৪১ রানে জয়লাভ করে। ভারতের হয়ে বিরাট কোহলি ১০৮ বলে ১২৪ রান করলেন। 

আরও পড়ুন:

IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন

বিরাটের শতরান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের শুরুটাও বেশ ধামাকাদার মেজাজে করেছিলেন তিনি। সিরিজের প্রথম ম্য়াচেই তিনি ধামাকাদার অর্ধশতরান হাঁকিয়েছিলেন। মাত্র ৭ রানের জন্য মিস করেছিলেন সেঞ্চুরি। এরপর দ্বিতীয় ম্য়াচে মাত্র ২৩ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, তৃতীয় ম্য়াচে সুযোগ পেতেই ব্যাট হাতে ফের তাণ্ডবলীলা চালালেন। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল একটি ঝকঝকে সেঞ্চুরি। শেষপর্যন্ত ১২৪ রানে তিনি আউট হয়ে ফিরে গেলেন।

আরও পড়ুন:

Virat Kohli 85th Century: শতরান হাঁকিয়েও মানরক্ষা করতে পারলেন না ভারতের, জলে গেল বিরাটের লড়াই

ইস্টবেঙ্গলের জয়

ডার্বি ম্য়াচের গুরুত্ব যে অন্য ম্য়াচের তুলনায় আলাদা হয়, তা বলাই বাহুল্য। সেটা বড়দের হোক কিংবা ছোটদের। রবিবার (১৮ জানুয়ারি) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৪ ডার্বিতে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এবং মহমেডান। এই ম্য়াচে লাল-হলুদ মশাল শুধুমাত্র জ্বলেই উঠল না, বরং সাদা-কালো ব্রিগেডকে তারা জ্বালিয়ে-পুড়িয়ে খাক করে দিল। শেষপর্যন্ত এই ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি ১৪-০ গোলে জয়লাভ করেছে।

আরও পড়ুন:

East Bengal FC Latest News: মিনি ডার্বিতে ধামাকা ইস্টবেঙ্গলের, ১৪-০ গোলে ওড়াল প্রতিপক্ষকে!

ভুল স্বীকার বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে গত শনিবার খেলতে নেমেছিল ভারত এবং বাংলাদেশ। এই ম্য়াচে টস করার সময় দুই দলের অধিনায়কই একে অপরের সঙ্গে হাত মেলায়নি। এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি সাফাই দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গোটা ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত ছিল। কাউকে অসম্মান করার কোনও অভিপ্রায় কিংবা অসৌহার্দ্যপূর্ণ আচরণ করার ইচ্ছে ছিল না। 

আরও পড়ুন:

India vs Bangladesh No Handshake Controversy: 'ভুল হইসে...', অবশেষে দোষ কবুল করল বাংলাদেশ

'শীত ঘুমে' এবার রোহিত-বিরাট

শেষ হল ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর টিম ইন্ডিয়া ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে। এরপর আইসিসি ২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হবে। এই মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পরই শুরু হতে চলেছে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল আগামী ওয়ানডে ম্য়াচ আগামী জুন মাসে খেলতে নামবে। ভারত এবং আফগানিস্তানের মধ্যে আয়োজন করা হবে একদিনের ক্রিকেট সিরিজ। অর্থাৎ, টিম ইন্ডিয়ার জার্সিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে সেই জুন মাসে আবারও দেখা যাবে।

আরও পড়ুন:

Rohit Sharma and Virat Kohli Next ODI Series: আগামী ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না রোহিত-কোহলিকে! কোন সিরিজে করবেন কামব্যাক?

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

Rohit Sharma India vs Bangladesh East Bengal FC Virat Kohli IND vs NZ