/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: মঙ্গলবার (১৮ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ওমানকে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল ভারতীয় এ ক্রিকেট দল। অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে ফুটবলে হেরে গেল টিম ইন্ডিয়া। এদিকে আবার দ্বিতীয় টেস্ট ম্য়াচে অনিশ্চিত শুভমান গিল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
ওমানের বিরুদ্ধে জয় ভারতের
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মার ব্যাট থেকে বেরিয়ে এল ম্যাচজয়ী বাউন্ডারি। আর সেইসঙ্গে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলল টিম ইন্ডিয়া। ওমানের বিরুদ্ধে ১৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দল ৬ উইকেটে জয়লাভ করল। টিম ইন্ডিয়া ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য কাঙ্খিত রান অর্জন করে নেয়। টিম ইন্ডিয়ার হয়ে ৫৩ রানে অপরাজিত রইলেন হর্ষ দুবে।
পড়ে নিন বিস্তারিত:
India vs Oman Match Highlights: দুরমুশ ওমান, যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত
বাংলাদেশের বিরুদ্ধে পরাস্ত টিম ইন্ডিয়া
২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এই ম্য়াচে বাংলাদেশ ১-০ গোলে জয়লাভ করেছে। টাইগারবাহিনীর হয়ে একমাত্র গোলটি করেছেন শেখ মোরসালিন। ভারতের সামনে গোল করার সুযোগ এলেও, তা কাজে লাগানো সম্ভব হয়নি।
পড়ে নিন বিস্তারিত:
India vs Bangladesh Football: বাংলাদেশের বিরুদ্ধেও হেরে ভুত, লজ্জায় মুখ লুকোচ্ছে ভারতীয় ফুটবল দল
হরমনপ্রীতকে 'আক্রমণ' নিগার সুলতানার
ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে আক্রমণ করলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। সুলতানার বিরুদ্ধে সতীর্থদের উপর মারধরের অভিযোগ উঠেছে। নিজেকে বাঁচাতেই তিনি হরমনপ্রীতকে কার্যত ঢাল হিসেবে ব্যবহার করলেন। এমন মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত ক্ষোভে ফুঁসতে শুরু করেছে।
পড়ে নিন বিস্তারিত:
Harmanpreet Kaur: ব্যক্তিগত আক্রোশেই 'অপমান' হরমনপ্রীতকে? বাংলাদেশ অধিনায়কের নিন্দায় সমালোচনার ঝড়
খেলতে পারলেন না রায়ান উইলিয়ামস
ভারতীয় ফুটবল দলের হয়ে খেলতে পারলেন না রায়ান উইলিয়ামস। ফুটবল অস্ট্রেলিয়ার থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেলেও, ফিফার থেকে এখনও খেলার অনুমতি পাননি রায়ান। সেকারণেই মঙ্গলবার তাঁকে মাঠে নামাতে পারলেন না খালিদ জামিল। যদিও এই ম্য়াচে ভারতীয় ফুটবল দল ১-০ ব্যবধানে হেরে গিয়েছে।
পড়ে নিন বিস্তারিত:
Indian Football Team: ভারতের হয়ে খেলতে পারবেন না রায়ান উইলিয়ামস? নেপথ্যে এই ভয়ঙ্কর কারণ
দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত শুভমান?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২২ তারিখ থেকে এই ম্য়াচ শুরু হবে। তবে এই ম্য়াচে শুভমান গিল (Shubman Gill) খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। জানা গিয়েছে, চিকিৎসকরা এখনও তাঁকে বেশ কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে পারেন।
পড়ে নিন বিস্তারিত:
IND vs SA 2nd Test News Update: দ্বিতীয় টেস্টের আগেই ভয়ঙ্কর দুঃসংবাদ, হা-হুতাশ করছেন ভারতীয় সমর্থকরা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us