/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: সোমবার (১৯ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, চলতি মহিলা প্রিমিয়ার লিগে টানা ৫ ম্য়াচে জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চরম হুঁশিয়ারি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এদিকে আবার কোচ গৌতম গম্ভীরের রিপোর্ট কার্ড নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
স্মৃতিবাহিনীর জয়
২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট জায়ান্টস। বরোদায় আয়োজিত এই ম্য়াচে আরসিবি প্রথমে ব্যাট করে এবং রানের পাহাড় তৈরি করে। আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা এই ম্য়াচে ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে পারেননি। তবে গৌতমি নায়েকের হাফসেঞ্চুরি আরসিবি-র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।
আরও পড়ুন:
GG W vs RCB W, WPL 2026 Highlights: জয়ের ধারা অব্যাহত আরসিবি-র, ৬১ রানে হারাল গুজরাটকে
বাংলাদেশকে হুঁশিয়ারি
অবশেষে যাবতীয় টালবাহানার অবসান ঘটতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, তারা ভারতে ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না। কিন্তু, আইসিসি স্পষ্ট বলে দিয়েছে. যদি তারা খেলতে না আসে, সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হবে। সেই জায়গায় খেলানো হবে স্কটল্যান্ডকে। আগামী ২১ জানুয়ারির মধ্যে BCB-কে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।
আরও পড়ুন:
Bangladesh Cricket Controversy Latest Update: এবার নাটকের যবনিকা পতন? বাংলাদেশকে চরম হুঁশিয়ারি ICC-র
গম্ভীরের রিপোর্ট কার্ড
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল সম্প্রতি তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে। এই পরাজয়ের পর সকলেই গৌতম গম্ভীরের চানক্য নীতিকে কাঠগড়ায় তুলছেন। সকলেই অভিযোগ করছেন, গম্ভীরের ভূল পরিকল্পনার কারণেই টিম ইন্ডিয়াকে একের পর এক সিরিজ হারতে হচ্ছে। আসুন, 'গুরু' গম্ভীরের রিপোর্ট কার্ডে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
আরও পড়ুন:
Gautan Gambhir Coaching Report Card: কোচ গম্ভীরের উপর বাড়ল কলঙ্কের বোঝা, আর কতদিন বইবে ভারত?
বিপদ বাড়ল রোহিতের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে রোহিত শর্মা ব্য়াট হাতে একেবারে নজর কাড়তে পারলেন না। সিরিজের তিনটে ম্য়াচে তিনি যথাক্রমে ২৬, ২৪ এবং ১১ রান করেছেন। একটা হাফ সেঞ্চুরিও তার ব্যাট থেকে দেখতে পাওয়া যায়নি। এমন ফর্ম চলতে থাকলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিতকে দলে নেওয়া বেশ মুশকিল হবে।
আরও পড়ুন:
বিজয় হাজারে বিদর্ভের
শেষ হল ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফি। গত রবিবার অর্থাৎ ১৮ জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে বিদর্ভ এবং সৌরাষ্ট্রের মধ্যে এই ম্য়াচ আয়োজন করা হয়। ফাইনাল ম্য়াচে সৌরাষ্ট্রকে কার্যত কুপোকাত করে খেতাব জয় করে বিদর্ভ। এই ম্য়াচে বিদর্ভ প্রথমে ব্যাট করতে নেমে ৩১৭ রান করেছিল। বিদর্ভর হয়ে ২৫ বছর বয়সি এক ব্যাটারের দুরন্ত শতরানই গোটা ম্যাচে পার্থক্য গড়ে দেয়।
আরও পড়ুন:
Vijay Hazare Trophy Final: ফাইনালে লজ্জার পরাজয় সৌরাষ্ট্রের, বিজয় হাজারে ট্রফি বিদর্ভের ঝুলিতে
আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us