Top 5 Sports News, 19 November: রিঙ্কুর শতরান থেকে রোহিতের পদস্খলন, দেখে নিন দিনের সেরা ৫ খবর

Top 5 Sports News: বুধবার (১৯ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: বুধবার (১৯ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: বুধবার (১৯ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, রনজি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে দুর্দান্ত শতরান করলেন রিঙ্কু সিং। অন্যদিকে, আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে পদস্খলন হল রোহিত শর্মার। এদিকে আবার গৌতম গম্ভীরকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের পরাজয় নিয়ে মেহতাবের বক্তব্য

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের পরাজয় নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গলের প্রাক্তন মিডফিল্ডার মেহতাব হোসেন। তিনি বললেন, ভারতীয় ফুটবল ইতিমধ্যে যথেষ্ট অন্ধকারে রয়েছে। সেকারণে এটা আপাতত সমালোচনার সময় নয়। কীভাবে টিম ইন্ডিয়ার উন্নতি সম্ভব, সেটা নিয়েই আলোচনা করা উচিত।

পড়ে নিন বিস্তারিত:

Indian Football Team: 'সমালোচনা নয়, পাশে থাকুন...', ভারতীয় ফুটবল নিয়ে আজও আশাবাদী মেহতাব

Advertisment

শতরান রিঙ্কুর

চলতি রনজি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নেমেছিল উত্তর প্রদেশ। এই ম্য়াচটি শেষপর্যন্ত ড্র হয়েছে। তবে প্রথম ইনিংসে উত্তর প্রদেশের হয়ে দুর্দান্ত শতরান করলেন রিঙ্কু সিং। ২৪৭ বলে ১৭৬ রান করেন তিনি। আসন্ন আইপিএল টুর্নামেন্টের আগে রিঙ্কুর এই ফর্ম কলকাতা নাইট রাইডার্সকে যে যথেষ্ট স্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে।

পড়ে নিন বিস্তারিত:

Rinku Singh Century: লটারি পেল কলকাতা নাইট রাইডার্স, রনজিতে আগুন শতরান তারকা ক্রিকেটার

সেমিতে হবে না ভারত-পাকিস্তান লড়াই

২০২৫ যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তানের লড়াই দেখতে পাওয়া যাবে না। সেকারণে সমর্থকরা কিছুটা হলেও হতাশ হয়েছেন। কারণ, ভারত এবং পাকিস্তান দুটো দলই একই গ্রুপে রয়েছে। সেমিফাইনালে অন্য গ্রুপের বিরুদ্ধে মাঠে নামতে হবে। তবে ফাইনালে অবশ্য ভারত বনাম পাকিস্তান ম্য়াচের একটা সম্ভাবনা রয়েছে।

পড়ে নিন বিস্তারিত:

India vs Pakistan: এশিয়া কাপ সেমিফাইনালে হবে না ভারত-পাকিস্তান লড়াই! পিছনে রয়েছে এই বিশেষ কারণ

রোহিতের পদস্খলন

সম্প্রতি আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। এই তালিকায় রোহিত শর্মা (Rohit Sharma) ইতিপূর্বে শীর্ষস্থানে ছিলেন। তবে এবার তিনি এক ধাপ নেমে এসেছেন। আপাতত এই তালিকায় দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন হিটম্যান। আর শীর্ষে রয়েছেন নিউজিল্য়ান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেল।

পড়ে নিন বিস্তারিত:

Rohit Sharma Latest News: রোহিত শর্মাকে নিয়ে ভয়ঙ্কর খবর, ওলটপালট হয়ে গেল গোটা দুনিয়া

গম্ভীরেই আস্থা সৌরভের

ইডেন টেস্টে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি তুলেছেন, হেড কোচের পদ থেকে গৌতম গম্ভীরকে সরানো হোক। এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামত জানতে চাওয়া হয়েছিল। সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন, গম্ভীরকে সরানোর কোনও প্রশ্নই ওঠে না। সঙ্গে এও যোগ করেন, আগামীদিনে গৌতমকে আরও ধৈর্য্য ধরতে হবে।

পড়ে নিন বিস্তারিত:

Sourav Ganguly on Gautam Gambhir: ইডেন টেস্টে লজ্জার হার, গম্ভীরকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সৌরভের

Sourav Ganguly Rohit Sharma indian football team Rinku Singh India vs Pakistan