Top 5 Sports News, 2 December: বৈভবের শতরান থেকে হর্ষিতের আক্ষেপ! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: মঙ্গলবার (২ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: মঙ্গলবার (২ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: মঙ্গলবার (২ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বিধ্বংসী শতরান করলেন বৈভব সূর্যবংশী। অন্যদিকে, রোহিত শর্মার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন আর্শদীপ সিং। এদিকে আবার সমালোচনার ধাক্কা কীভাবে সামলান, উপায় বাতলে দিলেন হর্ষিত। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

বৈভবের শতরান

ভারতীয় ক্রিকেটের 'বিস্ময় বালক' বৈভব সূর্যবংশী আরও একবার নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন। চলতি সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের প্রথম তিনটে ম্য়াচে নজর কাড়তে পারেননি বৈভব। তা নিয়ে যথেষ্ট সমালোচনার ঝড়ও উঠতে শুরু করেছিল। তবে আরও একবার তিনি চওড়া ব্যাটে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে হাঁকালেন বিধ্বংসী একটি শতরান। সেইসঙ্গে এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শতরানের নজির কায়েম করলেন।

পড়ে নিন বিস্তারিত:

Vaibhav Suryavanshi Century: ইতিহাস গড়লেন বৈভব, ইডেনে হাঁকালেন ধামাকাদার শতরান!

Advertisment

আর্শদীপের সাফাই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে কোহলি সেঞ্চুরি হাঁকাতে না হাঁকাতেই ডাগআউটে বসে রোহিত শর্মা কার্যত উল্লাসে ফেটে পড়েন। হাততালি দেওয়ার পাশাপাশি তাঁকে কিছু একটা বলতেও দেখা যায়। হিটম্য়ানের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। জল্পনা শুরু হয়, রোহিত আসলে কী বলেছিলেন। এবার সেই ভাইরাল ভিডিও সম্পর্কে মুখ খুললেন টিম ইন্ডিয়ার পেস তারকা আর্শদীপ সিং। 

পড়ে নিন বিস্তারিত:

Rohit Sharma Viral Video: বিরাট সেঞ্চুরি হাঁকাতেই গালাগালি দিয়েছিলেন রোহিত? সত্যিটা ফাঁস করলেন আর্শদীপ!

হর্ষিতের আক্ষেপ

সম্প্রতি হর্ষিতের কাছে জানতে চাওয়া হয়েছিল, চারিদিকে এত সমালোচনার মধ্যেও কীভাবে নিজের মাথা ঠাণ্ডা রাখেন তিনি। জবাবে টিম ইন্ডিয়ার এই পেস ব্যাটারি যা বললেন, তা শুনে সকলেরই চক্ষু চড়কগাছ! তাঁর স্পষ্ট কথা, যদি লোকের কথায় পাত্তা দিই, তাহলে তো আর ক্রিকেটই খেলতে পারব না। সেকারণে কে কী বলল, তা নিয়ে বিশেষ মাথা ঘামাই না। শুধুমাত্র মাঠে গিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।

পড়ে নিন বিস্তারিত:

Harshit Rana: 'ক্রিকেটই খেলতে পারব না', আচমকা এ কী বললেন হর্ষিত?

হার্দিকের কামব্যাক

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট খেলতে নামেন। এই ম্য়াচে ৭৭ রানের একটি জবরদস্ত ইনিংস উপহার দেন হার্দিক। আর এমন বিধ্বংসী ইনিংসের দৌলতেই পঞ্জাবকে একেবারে দুরমুশ করে দেয় বরোদা। হার্দিকের এই ব্যাটিং পারফরম্য়ান্স স্বস্তিতে রাখবে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকেও।

পড়ে নিন বিস্তারিত:

Indian Cricket Team: কোহিনূর ফেরত পেল ভারত, কামব্যাকেই 'ধামাকা' এই তারকা ক্রিকেটারের!

প্রয়াত প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রবিন স্মিথ। বয়স হয়েছিল ৬২ বছর। জানা গিয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) পারথে অবস্থিত নিজের বাসভবনেই মারা যান তিনি। হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাঁর প্রাক্তন সতীর্থ কেভান জেমসও এই দুঃসংবাদ সমর্থকদের সঙ্গে শেয়ার করেছেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর কারণ এখনও অনিশ্চিত।

পড়ে নিন বিস্তারিত:

England Cricketer Death: প্রয়াত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার, নেমে এল শোকের ছায়া

Rohit Sharma Indian Cricket Team Harshit Rana Vaibhav Suryavanshi Cricketer Death