Top 5 Sports News, 21 January: একদিকে ভারতের জয়, অন্যদিকে বাংলার! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: বুধবার (২১ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: বুধবার (২১ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: মঙ্গলবার (২০ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচে ৪৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করল টিম ইন্ডিয়া। অন্যদিকে, সন্তোষ ট্রফিতে নাগাল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিল বাংলার ছেলেরা। এদিকে আবার আইসিসি-র কাছে বিশাল ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের জয়

নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৪৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে পাঁচ ম্য়াচের এই টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ২০২৬ টি-২০ বিশ্বকাপে নামার আগে এই সিরিজটাই ভারতীয় ক্রিকেট দলের কাছে মহড়ার শেষ সুযোগ। আর সেই সুযোগ তারা প্রথম ম্য়াচে ভরপুর কাজে লাগাল। 

আরও পড়ুন:

IND vs NZ 1st T20I Highlights: জয় দিয়ে শুরু মিশন বিশ্বকাপের 'কাউন্টডাউন', ভারতের সামনে দুরমুশ নিউজিল্যান্ড

জিতল বাংলা

২০২৫-২৬ সন্তোষ ট্রফির শুরুটা বেশ ভালই করল বাংলা ফুটবল দল। প্রথম ম্য়াচে তারা নাগাল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। অসমের গুয়াহাটিতে আয়োজিত এই ম্য়াচে নজরকাড়া ফুটবল উপহার দিলেন সঞ্জয় সেনের ছেলেরা। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যকে ৪-০ গোলে হারিয়ে দিল বঙ্গ ব্রিগেড। 

আরও পড়ুন:

Bengal Football Team: বিধ্বংসী মেজাজে বাংলা, জয়োল্লাসে শুরু সন্তোষ অভিযান

ধাক্কা খেল বাংলাদেশ

লাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি স্পষ্ট করে একটা নির্দেশ দিয়েছে। বাংলাদেশ সরকারকে তারা যে বলে দেয়, বিশ্বকাপ খেলতে হলে ভারতে আসতেই হবে। নাহলে তাদের নাম বাদ দেওয়া হবে। সেই জায়গায় এন্ট্রি নেবে নতুন কোনও একটা দল। এই সিদ্ধান্তের পর বৈঠকে ভোটাভুটি হয়। সেখানে অধিকাংশ সদস্যই নতুন দল সংযোজন করার পক্ষে ভোট দিয়েছেন।

আরও পড়ুন:

Bangladesh Cricket Latest News: বাংলাদেশকে ছাড়াই হবে টি-২০ বিশ্বকাপ! চরম সিদ্ধান্ত আইসিসি-র

ইস্টবেঙ্গলের নয়া ফরোয়ার্ড

আর কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ। আর এই লিগ শুরুর আগেই ইস্টবেঙ্গল ক্লাবে সই করতে চলেছেন এক নামজাদা স্প্যানিশ ফরোয়ার্ড। এই খবরটি লাল-হলুদ সমর্থকদের মধ্যে ইতিমধ্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ওই ফরোয়ার্ডের নাম ইউসুফ ইজ়েজারি। শোনা যাচ্ছে, আপাতত এক মরশুমের জন্যই ওই ফুটবলারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:

East Bengal FC New Footballer: মশাল ব্রিগেডে আসছেন 'আগুন' স্ট্রাইকার, আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা

জরিমানা লিজ়েলের

আর্থিক জরিমানার মুখে পড়লেন দিল্লি ক্যাপিটালস দলের ওপেনার লিজ়েল লি। আসলে, ব্যাট করার সময় লিজ়েল অন-ফিল্ড আম্পায়ারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। আর এই খারাপ আচরণের কারণে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। এমনকী, গোটা ঘটনাটি পুনরায় তদন্ত করে দেখা হয়েছে।

আরও পড়ুন:

Lizelle Lee Fined: আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি? চরম শাস্তির মুখে দিল্লি ক্যাপিটালসের ব্যাটার

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

Lizelle Lee East Bengal FC Bangladesh Cricket Bengal Football Team India vs New Zealand