Top 5 Sports News, 21 November: ভারতের হার থেকে অ্যাসেজের হালহকিকত! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: শুক্রবার (২১ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: শুক্রবার (২১ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: শুক্রবার (২১ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, চলতি যুব এশিয়া কাপ থেকে ছিটকে গেল টিম ইন্ডিয়া। অন্যদিকে, আগুন পারফরম্য়ান্স গড়লেন বাংলাদেশি বোলার রিপন মণ্ডল। এদিকে আবার ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস এক অনন্য রেকর্ড কায়েম করলেন। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের পরাজয়

চলতি যুব এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারতীয় ক্রিকেট দল আজ বাংলাদেশের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্য়াচে নির্ধারিত ২০ ওভারে দুই দলই ১৯৪ রান করে। শেষপর্যন্ত ম্য়াচ গড়ায় সুপার ওভারে। সেখানে ভারত কোনও রান করতে পারেনি। অবশেষে বাংলাদেশ এই ম্য়াচে জয়লাভ করে।

পড়ে নিন বিস্তারিত:

India vs Bangladesh Match Highlights: হল না টাইগার বধ, দুরন্ত লড়েও হার ভারতের

Advertisment

সুপার ওভারে 'বিতর্কিত' সিদ্ধান্ত

২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারসের সেমিফাইনালে ভারত এবং বাংলাদেশ খেলতে নেমেছিল। এই ম্য়াচটি শেষপর্যন্ত সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মার একটি সিদ্ধান্ত ব্যাকফায়ার করে যায়। ইতিমধ্যে বইতে শুরু করেছে সমালোচনার ঝড়। কী ছিল সেই সিদ্ধান্ত? আসুন, আলোচনা করা যাক।

পড়ে নিন বিস্তারিত:

India vs Bangladesh Super Over Drama: নিজের দোষেই হারল ভারত, সুপার ওভারে ধুলোয় মিশল মান-ইজ্জত!

সাম্মানিক ডি.লিট পাচ্ছেন হরমনপ্রীত

সম্প্রতি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই দলকে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত কৌর। আর সেকারণেই হরমনপ্রীতকে সাম্মানিক ডি.লিট উপাধি দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ব্যাপারে ইতিমধ্যে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে।

পড়ে নিন বিস্তারিত:

Harmanpreet Kaur: ভারতীয় ক্রিকেটে ইতিহাস লিখেছেন হরমনপ্রীত, 'বিশেষ সম্মান' দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

স্টোকসের বিরল রেকর্ড

বেন স্ট্রোকসের বোলিংয়ের সামনে অজ়ি ব্যাটাররা কার্যত দাঁড়াতেই পারেনি। এই ম্যাচে ইংরেজ অধিনায়ক দুরন্ত বোলিং পারফরম্যান্স করলেন। বলা ভাল, ক্যাঙারুদের রান করার কোন সুযোগই দিলেন না তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিনি পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করলেন।

পড়ে নিন বিস্তারিত:

Ashes Series 2025: ৪৩ বছরে এই প্রথমবার, অ্যাসেজে সাংঘাতিক কাণ্ড ঘটালেন স্টোকস

শূন্যের অপার মহিমা!

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটো দলই শূন্য রানে তাদের প্রথম উইকেট হারায়। এমন বিরল রেকর্ড অ্যাসেজের ইতিহাসে খুব বেশি দেখা যায়নি। কী হয়েছে গোটা ঘটনাটি? আসুন সেই ব্য়াপারে সবিস্তারে আলোচনা করা যাক।

পড়ে নিন বিস্তারিত:

AUS vs ENG: শূন্যের কী অপার মহিমা! অ্যাসেজের প্রথম টেস্টেই 'বিরল' রেকর্ড

Harmanpreet Kaur India vs Bangladesh