/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: শনিবার (২২ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, দ্বিতীয় টেস্ট ম্য়াচের প্রথম দিনই ড্রাইভার সিটে বসল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, অ্যাসেজ সিরিজের প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়লাভ করল। এদিকে আবার তৃতীয় টি-২০ ম্য়াচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
প্রথম দিন দাপট দক্ষিণ আফ্রিকার
গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে ভারত (Indian Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল। গোটা দিনজুড়ে দক্ষিণ আফ্রিকা যে দাপট দেখাল, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ৮১.৫ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে। রবিবার কত তাড়াতাড়ি ভারতীয় বাকি ৪ উইকেট শিকার করতে পারে, সেটাই আপাতত দেখার।
পড়ে নিন বিস্তারিত:
IND vs SA 2nd Test, 1st Day Highlights: শেষ হল প্রথম দিনের খেলা, দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা
বদলে গেল অ্যাসেজের ইতিহাস
অ্যাসেজ সিরিজের (Ashes Series 2025-26) ইতিহাসে এতদিন যা হয়নি, শনিবার (২২ নভেম্বর) সেই ফলাফলের সাক্ষী রইল গোটা ক্রিকেট বিশ্ব। পারথ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটা মাত্র ২ দিনেই পকেটে পুরে ফেলল ক্যাঙারু ব্রিগেড। জয়ের জন্য ২০৫ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া মাত্র ২ উইকেট হারিয়ে হাসতে হাসতে এই ম্য়াচে জয়লাভ করে।
পড়ে নিন বিস্তারিত:
Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া
রেকর্ডের পাহাড় গড়লেন ট্রাভিস হেড
পারথ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে ট্রাভিস হেড শুরু থেকে যে তাণ্ডবলীলা চালালেন, তাতে ইংরেজ বোলাররা কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন। এই ম্য়াচে হেড ৬৯ বলে নিজের শতরান পূরণ করলেন। শেষপর্যন্ত ১২৩ রান করে তিনি আউট হল। হেডের এই ইনিংসে ১৬ চার এবং ৪ ছক্কা রয়েছে। এই শতরানের পাশাপাশি একাধিক রেকর্ড কায়েম করলেন এই অজ়ি ওপেনার। আসুন, সেগুলো নিয়ে আলোচনা করা যাক।
পড়ে নিন বিস্তারিত:
Travis Head Century, Top 5 Records: শুধু সেঞ্চুরিই নয়, এই ৫ রেকর্ডেরও মালিক হলেন ট্রাভিস হেড!
ভারতীয় ফুটবল নিয়ে 'বিস্ফোরক' সন্দেশ
২০২৭ এএফসি এশিয়ান কাপের অন্তিম যোগ্যতা অর্জনকারী পর্বে একটাও ম্য়াচ জিততে পারেনি খালিদ জামিলের দল। ভারতীয় ফুটবল দলের বর্তমান পারফরম্য়ান্স নিয়ে আপাতত সমালোচনার বন্যা বইতে শুরু করেছে। এই পরিস্থিতিতে পরাজয়ের যাবতীয় দায় গ্রহণ করলেন অধিনায়ক সন্দেশ ঝিংগান। বললেন, 'বর্তমানে ভারতীয় ফুটবল দলের পারফরম্য়ান্স নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা মাথা পেতে গ্রহণ করছি।'
পড়ে নিন বিস্তারিত:
Indian Football Team: 'আমরা এটারই যোগ্য...', বিস্ফোরক ভারতের তারকা ফুটবলার!!
জয় পাকিস্তানের
ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্য়াচে জয়লাভ করল পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। পাকিস্তানের হয়ে ৪৫ বলে ৮০ রান করেন সাহিবজাদা ফারহান। এই ইনিংসই গোটা ম্য়াচে ব্যবধান তৈরি করে দেয়। ২৭ বল বাকি থাকতেই তারা ৭ উইকেটে জয়লাভ করে।
পড়ে নিন বিস্তারিত:
Sri Lanka vs Pakistan: পুড়ে ছারখার লঙ্কা সাম্রাজ্য, তৃতীয় টি-২০'তে সহজ জয় পাকিস্তানের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us