Top 5 Sports News, 23 November: ভারতের বিশ্বকাপ জয় থেকে বাংলাদেশের হার, একনজরে দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: রবিবার (২৩ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: রবিবার (২৩ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: রবিবার (২৩ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপে জয়লাভ করল ভারত। অন্যদিকে, যুব এশিয়া কাপের ফাইনালে হেরে গেল বাংলাদেশ। এদিকে আবার আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় ক্রিকেট স্কোয়াড। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের বিশ্বকাপ জয়

ভারতের মহিলা ক্রিকেটাররা আরও একবার উজ্জ্বল করল দেশের নাম। ২০২৫ ব্লাইন্ড টি-২০ বিশ্বকাপে খেতাব জয় করেছে টিম ইন্ডিয়া। ফাইনাল ম্য়াচে তারা নেপালের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করেছে।

পড়ে নিন বিস্তারিত:

Indian Cricket Team: বিশ্বকাপ জিতল ভারতীয় ক্রিকেট দল, প্রশংসার বন্যা দেশজুড়ে

Advertisment

বাংলাদেশের হার

২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে ফাইনাল ম্য়াচ হয়ে গেল। এই ম্য়াচে বাংলাদেশ এ দলকে সুপার ওভারে হারিয়ে খেতাব জয় করল পাকিস্তান শাহিনস। যদিও টাইগার ব্রিগেডের লোয়ার অর্ডার ব্যাটাররা যথেষ্ট দলকে জেতানোর চেষ্টা করেছিলেন। বিশেষ করে আবদুল গফফর সাকলিন এবং রিপন মণ্ডলের লড়াই অনেকদিন মনে থাকবে।

পড়ে নিন বিস্তারিত:

Pakistan A vs Bangladesh A: টাইগার নয়, একেবারে কাগুজে বাঘ! ফাইনালে হেরে ভুত বাংলাদেশ

টেস্টের দ্বিতীয় দিনে রাজত্ব দক্ষিণ আফ্রিকা

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। এই ম্য়াচের দ্বিতীয় দিনে দাপট দেখাল প্রোটিয়া ব্রিগেড। ৪ উইকেট হাতে নিয়েই তারা প্রায় গোটা দিন ধরে ব্যাট করে। শেষপর্যন্ত ৪৮৯ রানে তারা অলআউট হয়। দক্ষিণ আফ্রিকার হয়ে শতরান করেন সেনুরন মুথুস্বামী। ভারত দিনের শেষে বিনা উইকেটে ৯ রান করেছে।

পড়ে নিন বিস্তারিত:

IND vs SA 2nd Test, 2nd Day Live Updates: শেষ হল দ্বিতীয় দিনের খেলা, কত রান করল ভারত?

ইস্টবেঙ্গলের হার

এএফসি এশিয়া উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল। রবিবার তারা পিএফএ নাসাফের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে তারা ০-৩ গোলে পরাস্ত হয়েছে। তবে ইস্টবেঙ্গল যে লড়াই করেছে, তা সত্যিই প্রশংসনীয় ছিল। এই প্রথমবার তারা এত বড় মঞ্চে ফুটবল খেলতে গেল। ভারতীয় মহিলা ফুটবলকে এটা যথেষ্ট অনুপ্রাণিত করবে।

পড়ে নিন বিস্তারিত:

East Bengal FC: মাঠে হারল ইস্টবেঙ্গল, হৃদয় জিতলেন মশাল গার্লসরা

ভারতের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ৩০ নভেম্বর থেকে এই সিরিজ শুরু হবে। ইতিমধ্যে, ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। চোটের কারণে শুভমান গিল এই সিরিজে খেলতে পারবেন না। তাঁর জায়গায় ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। এর পাশাপাশি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তন হয়েছে।

পড়ে নিন বিস্তারিত:

IND vs SA ODI Squad Announced: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষিত ওয়ানডে স্কোয়াড, কে হলেন অধিনায়ক?

Indian Cricket Team East Bengal FC IND vs SA