/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: সোমবার (২৪ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, মহিলাদের কাবাডি বিশ্বকাপে জয়লাভ করল ভারত। অন্যদিকে, পারিবারিক দুর্যোগে বেসামাল স্মৃতি। এদিকে আবার চলতি গুয়াহাটি টেস্টে জয়ের দিকে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
কাবাডি বিশ্বকাপ জিতল ভারত
সম্প্রতি জোড়া বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল (India Women Kabaddi Team)। প্রথমে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। রবিবার (২৩ নভেম্বর) দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ। আর এবার কাবাডি বিশ্বকাপ জিতল ভারতের মেয়েরা। বাংলাদেশের ঢাকায় ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। চাইনিজ তাইপেই দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া ৩৫-২৮ স্কোরে জয়লাভ করে।
পড়ে নিন বিস্তারিত:
দ্বিতীয় টেস্টে ব্যাকফুটে টিম ইন্ডিয়া
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তৃতীয় দিনের খেলা। খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা আগেই বন্ধ করে দিতে হয় খেলা। গত ২ দিনও প্রায় একইসময়ে খেলা বন্ধ করতে হয়েছিল। যাইহোক, তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা যে জয়ের দিকে পা বাড়িয়ে রয়েছে, তা বলা যেতেই পারে।
পড়ে নিন বিস্তারিত:
বর্ধমানে আসছেন সেহওয়াগ
বীরেন্দ্র সেহওয়াগ। এই নামটা শুনলে শুধুমাত্র একটাই ছবি চোখের সামনে ভেসে ওঠে। গোটা ক্রিকেট মাঠজুড়ে শুধুমাত্র চার-ছক্কার বন্যা। মুলতানের মাটিতে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন। শচীন তেন্ডুলকরের সঙ্গে তার ওপেনিং পার্টনারশিপ আজও বিশ্ব ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তী ব্য়াটার নাকি এবার আসছেন বর্ধমান শহরে? শুনতে খানিকটা অবাক লাগলেও, এটাই সবচেয়ে বড় সত্যি!
পড়ে নিন বিস্তারিত:
Virender Sehwag in Burdwan: বর্ধমানে আসছেন বীরেন্দ্র সেহওয়াগ, কবে-কখন-কোথায়?
পারিবারিক দুর্যোগে বেসামাল স্মৃতি
সোশ্যাল মিডিয়ায় এক নয়া গুঞ্জন উঠতে শুরু করেছে। স্মৃতি মান্ধানা নাকি বিয়েই ভাঙতে চলেছেন! চিরকালের জন্য শেষ করে দিতে চান পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর সম্পর্ক। আসলে, স্মৃতি নিজেই এই বিতর্কটা সোশ্যাল মিডিয়ায় উসকে দিয়েছেন। গত কয়েকদিন ধরে বিয়ে এবং বাগদানের যত ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় তিনি আপলোড করেছিলেন, প্রত্যেকটা ডিলিট করে দেন।
পড়ে নিন বিস্তারিত:
Smriti Mandhana Wedding Update: বিয়ে ভাঙছেন স্মৃতি মান্ধানা? নিয়ে ফেললেন চরম পদক্ষেপ!
ধর্মেন্দ্রর প্রয়াণে শোকাতুর সৌরভ
প্রয়াত হয়েছেন কিংবদন্তী বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। প্রবাদপ্রতীম এই বলিউড অভিনেতার প্রয়াণে শোকাহত গোটা দেশ। সমাজের বিভিন্ন স্তর থেকে তাবড় ব্যক্তিত্বরা ধর্মেন্দ্রর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন। বলিউডের হি-ম্যানের প্রয়াণে শোকাহত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের শোকবার্তার স্মৃতিচারণায় উঠে এসেছে ধর্মেন্দ্র অভিনীত 'শোলে' ছবির প্রসঙ্গ।
পড়ে নিন বিস্তারিত:
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us