/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: রবিবার (২৫ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করল টিম ইন্ডিয়া। অন্যদিকে, পদ্ম পুরস্কারের জন্য মনোনীত হলেন দেশের ৯ ক্রীড়াবিদ। এদিকে আবার ২০২৫-২৬ রনজি ট্রফির নকআউট পর্বে ইতিমধ্যে পৌঁছে গেল বাংলা ক্রিকেট দল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
ভারতের জয়
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৮ উইকেটে জয়লাভ করল। এই ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়। ১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১০ ওভারের মধ্যে ম্যাচ পকেটে পুরল ভারত। অভিষেক শর্মা মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করলেন।
পড়ে নিন বিস্তারিত:
India vs New Zeland 3rd T20I Highlights:অভিষেকের পর হাফসেঞ্চুরি সূর্যের, ৮ উইকেটে জয় টিম ইন্ডিয়ার!
পদ্ম পুরস্কার
এবার মোট ১৩১ ভারতীয়কে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। এই তালিকায় দেশের মোট ৯ ক্রীড়াবিদ রয়েছেন। পদ্ম ভূষন পাচ্ছেন দেশের কিংবদন্তী টেনিস তারকা বিজয় অমৃতরাজ। এছাড়া পদ্ম শ্রী পাচ্ছেন মোট ৮ জন। সেই তালিকায় রোহিত শর্মা এবং হরমনপ্রীত কৌরের নাম রয়েছে।
পড়ে নিন বিস্তারিত:
রনজিতে আগুন বোলিং শামির
২০২৫-২৬ রনজি ট্রফিতে বাংলা ক্রিকেট দল ইতিমধ্যে নকআউট পর্বে পৌঁছে গেল। রবিবার (২৫ জানুয়ারি) সার্ভিসেস-এর বিরুদ্ধে তারা ৪৬ রানে জয়লাভ করেছে। এই ম্য়াচে মহম্মদ শামি মোট ৭ উইকেট শিকার করেন। এছাড়া প্রথম ইনিংসে বাংলার ওপেনার সুদীপ চট্টোপাধ্যায় ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
পড়ে নিন বিস্তারিত:
Mohammed Shami in Ranji Trophy: রনজি'তে আগুন পারফরম্য়ান্স শামির, যোগ্য জবাব গম্ভীর-আগরকরদের!
বুক ফাটছে আফ্রিদির
আইসিসি বাংলাদেশ ক্রিকেট দলকে আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকেই ছেঁটে ফেলেছে। এই ঘটনায় রীতিমতো বুক ফাটছে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদির। এমনকী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে তিনি পক্ষপাতিত্বের অভিযোগও তুললেন।
পড়ে নিন বিস্তারিত:
অজানা গল্প রাহুল দ্রাবিড়ের
আপনারা কি জানেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড় একবার স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন! আজ্ঞে হ্যাঁ, যা পড়ছেন একেবারেই সত্যি। কিন্তু, আচমকা তিনি কেন ভারত ছেড়ে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে গেলেন? আসুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পড়ে নিন বিস্তারিত:
আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us