/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: মঙ্গলবার (২৫ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, গুয়াহাটি টেস্টের চতুর্থ দিন পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। অন্যদিকে, ঘোষণা করা হল ২০২৬ টি-২০ বিশ্বকাপের সূচি। এদিকে আবার আসন্ন বিশ্বকাপের জন্য রোহিত শর্মাকে ব্র্যান্ড অ্যাম্বাডাডার নিয়োগ করা হয়েছে। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
হারের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত
এই টেস্ট ম্য়াচে চতুর্থ দিনের খেল খতম। ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে আপাতত ২৭ রান করেছে। হাতে বাকি আর একটা দিন। প্রোটিয়া ব্রিগেডকে জিততে হলে আর মাত্র ৮ উইকেট শিকার করতে হবে। আর ভারতের জয়ের জন্য কত রান দরকার? সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। ড্র করতে পারাই আপাতত সবথেকে বড় চ্যালেঞ্জ।
পড়ে নিন বিস্তারিত:
ঘোষিত হল টি-২০ বিশ্বকাপের সূচি
২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। এই টুর্নামেন্ট ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টা বেজে ৩০ মিনিটে আইসিসি এই সূচি ঘোষণা করল। ২০২৪ সালের মতোই আগামী বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে।
পড়ে নিন বিস্তারিত:
গম্ভীরের নির্বাচনী নীতি নিয়ে বিস্ফোরক শ্রীকান্ত!
ভারতীয় টেস্ট দলে নির্বাচনী নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও নির্বাচকসভার প্রাক্তন প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নিজের ইউটিউব অনুষ্ঠানে ভারতীয় দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্স এবং গৌতম গম্ভীরের কোচিংয়ে দলের নির্বাচনী নীতিকে আক্রমণ করেন তিনি।
পড়ে নিন বিস্তারিত:
টিম ইন্ডিয়ার গায়ে 'কলঙ্কের দাগ'!
টিম ইন্ডিয়ার গায়ে আরও একটি কলঙ্কের দাগ লাগতে চলেছে। টেস্ট ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে তারা। শেষ দিনে যদি কোনও ব্যাটার মিরাকল না ঘটাতে পারেন, তাহলে ভারতের পরাজয় একেবারে নিশ্চিত। ভারতীয় ক্রিকেট দল না তো ব্যাট করতে পারছে, আর না বল। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তারা চূড়ান্ত ফ্লপ হচ্ছে।
পড়ে নিন বিস্তারিত:
বিশ্বকাপের বড় দায়িত্ব রোহিতের কাঁধে
মঙ্গলবার (২৫ নভেম্বর) টি-২০ বিশ্বকাপের জন্য আইসিসি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে রোহিত শর্মাকেও দেখতে পাওয়া গিয়েছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে রোহিতকে নিযুক্ত করা হয়েছে। এত বড় একটা দায়িত্ব সম্পর্কে অবশেষে মুখ খুলেছেন রোহিতও।
পড়ে নিন বিস্তারিত:
Rohit Sharma: রোহিতের কাঁধে 'বড় দায়িত্ব', টি-২০ বিশ্বকাপে 'জামাই আদর' আইসিসি-র
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us