/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: বুধবার (২৬ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, গুয়াহাটি টেস্টে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হেরে গেল ভারত। অন্যদিকে, ভারতের এই পরাজয়ের পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে গৌতম গম্ভীরকে। এদিকে আবার হোসে মলিনাকে সরিয়ে সার্জিও লোবেরাকে কোচ হিসেবে নিযুক্ত করল মোহনবাগান সুপার জায়ান্ট। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ
গুয়াহাটিতে আয়োজিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্য়াচ শেষ হল। মাত্র ৬৩.৫ ওভারের মধ্যেই অলআউট হয়ে গেল গোটা ভারতীয় ক্রিকেট দল। আর সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচে ৪০৮ রানে জয়লাভ করল। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকা এই সিরিজটা ২-০ ব্যবধানে জেতার পাশাপাশি ইন্ডিয়াকে পুরো চুনকাম করে দিল।
পড়ে নিন বিস্তারিত
IND vs SA: লজ্জার একশেষ, ৪০৮ রানে ল্যাজে-গোবরে ভারত! চুনকাম করল দক্ষিণ আফ্রিকা
তোপের মুখে কোচ গৌতম গম্ভীর
২ ম্য়াচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে চুনকাম করে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২৫ বছর পর তারা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন। সেখানে তিনি বলেন, 'এই হারের দায় প্রত্যেকের। তবে সবার আগে আমি রয়েছি।'
পড়ে নিন বিস্তারিত
Gautam Gambhir Statement: 'হারের দায় সবার...', টিম ইন্ডিয়া চুনকাম হতেই মন্তব্য গৌতম গম্ভীরের
উইকেট নিয়ে মোক্ষম 'খোঁচা' সৌরভের
দ্বিতীয় টেস্ট ম্যাচে হারের পর গোটা দেশ যখন গৌতম গম্ভীরের রণনীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে, ঠিক সেইসময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একটি ইঙ্গিতপূর্ণ টুইট করলেন। গুয়াহাটির উইকেটকে প্রশংসায় ভরিয়ে দিলের ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
পড়ে নিন বিস্তারিত
Sourav Ganguly: 'ওয়েল ডান...', গুয়াহাটিতে ভারত হারতেই গম্ভীরকে 'খোঁচা' সৌরভের
মোহনবাগানের কোচ বদল
গুঞ্জনটা অনেকদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল। অবশেষে তাতে পরল সিলমোহর। মোহনবাগান সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজ়ি তাদের হেড কোচ হোসে মলিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। সেইসঙ্গে সার্জিও লোবেরাকে দলের নয়া হেড কোচ হিসেবেও ঘোষণা করা হল। বুধবার (২৬ নভেম্বর) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।
পড়ে নিন বিস্তারিত
Mohun Bagan Super Giant: অবশেষে নামল 'শাস্তির খাঁড়া', চরম সিদ্ধান্ত নিল মোহনবাগান
দায়িত্ব নিয়েই 'হুঙ্কার' লোবেরার
চুক্তিতে সই করার পর লোবেরা জানিয়েছেন, কলকাতার এই শতাব্দীপ্রাচীন ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। বললেন, 'মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব গ্রহণ করা আমার কাছে অত্যন্ত গর্বের একটি ব্যাপার।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই ক্লাব ভারতীয় ফুটবলের ইতিহাস, পরিচয় এবং জয়ের মানসিকতা বহন করছে। আমরা একসঙ্গে এই অধ্যায়টা চিরস্মরণীয় করতে চাই।'
পড়ে নিন বিস্তারিত
Sergio Lobera Mohun Bagan: 'মোহনবাগান শীর্ষে থাকারই যোগ্য...', দায়িত্ব নিয়েই 'হুঙ্কার' লোবেরার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us