Top 5 Sports News, 27 January: একদিকে ভারতের জয়, অন্যদিকে বিহানের দুরন্ত রেকর্ড! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: মঙ্গলবার (২৭ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: মঙ্গলবার (২৭ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: মঙ্গলবার (২৭ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়লাভ করল ভারত। অন্যদিকে, ভারতীয় অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সহ অধিনায়ক বিহান মলহোত্রা শতরানের পাশাপাশি এক দুর্দান্ত রেকর্ড কায়েম করলেন। এদিকে আবার ভারতের এক প্রাক্তন ক্রিকেটারকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করল পুলিশ। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের জয়

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল আপাতত অশ্বমেধ ঘোড়ার মতো এগিয়ে চলেছে। লিগ পর্বে অপরাজেয় থাকার পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) তারা সুপার সিক্সের ম্য়াচ খেলতে নেমেছিল। সুপার সিক্সের প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া (India vs Zimbabwe) জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০৪ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। এই পর্বের দ্বিতীয় ম্য়াচটি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। আগামী ১ ফেব্রুয়ারি সেই মহারণের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন:

IND U19 vs ZIM U19 Highlights: বিশ্বকাপে 'দুরমুশ' জিম্বাবোয়ে, কত রানে জিতল ভারত?

বিহানের শতরান

বিহান মলহোত্রা। এই নামটার সঙ্গে ভারতীয় ক্রিকেট সমর্থকরা এতক্ষণে নিশ্চয়ই পরিচিত হয়ে গিয়েছেন। চলতি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসেবে শতরান করলেন বিহান। অনেকেই মনে করেছিলেন, বৈভব হয়ত এই টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে বৈভব হয়ত প্রথম শতরান করতে পারবেন। কিন্তু, বিহান শেষপর্যন্ত বাজিমাত করে বেরিয়ে গেলেন। এই ম্য়াচে টিম ইন্ডিয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০৪ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

আরও পড়ুন:

Vihaan Malhotra Century: ব্যাট হাতে 'তাণ্ডব' বিহানের, শতরানের পাশাপাশি গড়লেন এক নয়া রেকর্ড

গ্রেফতার ভারতীয় ক্রিকেটার

ভারতের প্রাক্তন ক্রিকেটার জেকব মার্টিনের নাম আপনারা অনেকেই শুনেছেন। বিগত কয়েকবছর তিনি কোনও আলোচনায় ছিলেন না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আচমকা তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন। নেশায় চুর হয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। আর সেকারণে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। 

আরও পড়ুন:

Former Indian Cricketer Arrested: নেশায় একেবারে চুর, ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা! গ্রেফতার ভারতের তারকা ক্রিকেটার!

বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ

আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়ে যে ঝামেলা চলছে, সেখানে পাকিস্তান নাক গলানোর চেষ্টা করেছিল। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি একান্তই টুর্নামেন্ট বয়কট করে, সেক্ষেত্রে হয়ত বাংলাদেশ আরও একবার এই টুর্নামেন্টে কামব্যাক করতে পারবে।

আরও পড়ুন:

Bangladesh Cricket in ICC T20I World Cup: টি-২০ বিশ্বকাপে ফের এন্ট্রি নিতে পারে বাংলাদেশ! কোন অঙ্কে সম্ভব এই সমীকরণ?

জয় গুজরাটের

চলতি মহিলা প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক করতে পারল না দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তারা গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে অ্যাশলে গার্ডনারের দল ৩ রানে জয়লাভ করেছে। একেবারে শেষ বলে নির্ধারিত হয় এই ম্য়াচের ফলাফল।

আরও পড়ুন:

WPL 2026 DC W vs GG W Highlights: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হার দিল্লির, গুজরাট জিততেই 'তুলকালাম' পয়েন্ট টেবিলে

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

Bangladesh Cricket WPL 2026 Vihaan Malhotra India vs Zimbabwe