/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অন্যদিকে, স্মৃতির দুঃসময়ে পাশে থাকার সিদ্ধান্ত নিলেন জেমিমা রডরিগস। এদিকে আবার হোসে চেতেশ্বর পূজারার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
শেষ হল WPL নিলাম অনুষ্ঠান
শেষ হল ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানটি দিল্লিতে আয়োজন করা হয়েছিল। বিকেল সাড়ে ৩টে থেকে শুরু হয় নিলাম পর্ব। এই অনুষ্ঠানে মোট ২৭৭ ক্রিকেটারের ভাগ্য যাচাই হয়েছে। এরমধ্যে ১৯৪ ভারতীয় এবং ৮৩ বিদেশি ক্রিকেটার ছিলেন। এই ব্যাপারে নীচের লিঙ্কে ক্লিক করে পড়ে নিন।
পড়ে নিন বিস্তারিত:
WPL 2026 Auction Highlights: অবশেষে দল পেলেন প্রতীকা রাওয়াল, কারা নিল ভারতীয় ওপেনারকে?
নিলামের আগেই 'চরম দুঃসংবাদ'
২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েকঘণ্টা আগেই তারকা অলরাউন্ডার জেস জোনাসেন আচমকা নিজের নাম প্রত্যাহার করেছেন। জোনাসেনের এই সিদ্ধান্তের পিছনে অবশ্য একটি বড় কারণও রয়েছে। আসুন, জেনে নেওয়া যাক।
পড়ে নিন বিস্তারিত:
WPL 2026 Mega Auction News: নিলাম শুরু হওয়ার আগেই 'চরম দুঃসংবাদ', মাথায় বাজ ফ্রাঞ্চাইজ়ি মালিকদের!
স্মৃতির দুঃসময়ে পাশে জেমি!
অস্ট্রেলিয়ায় আয়োজিত মহিলাদের বিগ ব্যাশ লিগের বাকি মরশুম আর খেলবেন না ভারতের বিশ্বকাপজয়ী তারকা মহিলা ক্রিকেটার জেমিমা রডরিগস। ব্রিসবেন হিটের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে আরও যোগ করা হয়েছে, সতীর্থ স্মৃতি মান্ধানার কঠিন সময়ে পাশে থাকার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি।
পড়ে নিন বিস্তারিত:
Smriti Mandhana’s Wedding: বিয়ে স্থগিত স্মৃতি-পলাশের, ইতিমধ্যে 'বড় সিদ্ধান্ত' জেমিমার!
WPL নিলামে 'ইতিহাস' দীপ্তি শর্মার
মহিলা প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দামি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন দীপ্তি। প্রথম স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা (৩.৪০ কোটি)। উপি ওয়ারিয়র্সে তাঁর 'ঘর ওয়াপসি' হয়েছে। যদিও দীপ্তির জন্য প্রথমে হাত বাড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস।
পড়ে নিন বিস্তারিত:
Deepti Sharma, WPL 2026 Mega Auction: দীপ্তিকে নিয়ে চূড়ান্ত নাটকীয়তা, লড়েও হার মানলেন সৌরভরা
পূজারার পরিবারে শোকের ছায়া
টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারার পরিবারে ভেঙে পড়েছে শোকের পাহাড়। জানা গিয়েছে, পূজারার শ্যালক জীত রসিকভাই পাভরি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনার কারণে রাজকোটের পাভরি পরিবারে আপাতত কান্নার রোল উঠতে শুরু করেছে।
পড়ে নিন বিস্তারিত:
Cheteshwar Pujara: কাছের মানুষকে হারালেন ভারতের তারকা ক্রিকেটার, ভেঙে পড়ল শোকের পাহাড়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us