Top 5 Sports News, 28 January: একদিকে ভারতের হার, অন্যদিকে সেমিফাইনালে জোকোভিচ! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: বুধবার (২৮ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: বুধবার (২৮ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: বুধবার (২৮ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে হেরে গেল ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ার টেনিস কিংবদন্তী নোভাক জোকোভিচ। এদিকে সুপার কাপ জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের হার

নিউজিল্যান্ডের অল-রাউন্ড পারফরম্য়ান্সের দৌলতে চতুর্থ টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া ৫০ রানে হেরে গেল। বুধবার (২৮ জানুয়ারি) বিশাখাপত্তনমের ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। কালো টুপির দল ইতিমধ্যেই চলতি সিরিজ হাতছাড়া করে ফেলেছে। তবে যেভাবে তারা কামব্যাক করল, টি-২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে অবশ্যই স্বস্তিতে রাখবে না।

আরও পড়ুন:

IND vs NZ 4th T20I Highlights: শেষ ভারতের যাবতীয় আশা, বিশাখাপত্তনমে রাজত্ব নিউজিল্যান্ডের

সেমিতে 'জোকার'

চলতি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল পর্বে পৌঁছে গিয়েছেন সার্বিয়ার কিংবদন্তী টেনিস তারকা নোভাক জোকোভিচ। তবে যেভাবে তিনি শেষ চারে উঠেছেন, তা সবাইকে হতবাক করেছে। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার এই টেনিস তারকার লড়াই ইটালির প্রতিপক্ষ লরেঞ্জ়ো মুসেট্টির বিরুদ্ধে হওয়ার কথা ছিল।

আরও পড়ুন:

Novak Djokovic News: জোকোভিচের মাথায় 'ঈশ্বরের হাত'! চমকে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনে

'সুপার' বর্ষপূর্তি ইস্টবেঙ্গলের

বুধবার (২৮ জানুয়ারি) ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়েছে, আজ থেকে ঠিক ২ বছর আগে ভুবনেশ্বরে আমরা এআইএফএফ সুপার কাপ জয় করেছিলাম। আজ কলিঙ্গ জয়ের ২ বছর পূর্ণ হল। এই টুইট দেখে লাল-হলুদ সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন।

আরও পড়ুন:

East Bengal FC: আজকের দিনেই 'ইতিহাস' গড়েছিল ইস্টবেঙ্গল, মনে আছে সেকথা?

অজিত পাওয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ শচীন

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বারামতী যাওয়ার সময় একটি বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। আর এই মৃত্যুর খবর সামনে আসতেই টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-য়ে নিজের শোকজ্ঞাপন করেছেন।

আরও পড়ুন:

Ajit Pawar Death: অজিত পাওয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট, কী বললেন শচীন?

'রং'রুটে সৌরভ

 লাল বলের ক্রিকেটে আপাতত রাজত্ব করছেন জো রুট। যখনই তিনি ব্যাট হাতে মাঠে নামেন, তখনই কোনও না কোনও রেকর্ড কায়েম করেন। এবার তো ওয়ানডে ক্রিকেটেও সেই আগুন ফর্ম দেখতে পাওয়া গেল। টি-২০ বিশ্বকাপের ঠিক আগে শ্রীলঙ্কা সফরে গিয়েছে। ইতিমধ্যে জো রুট ওয়ানডে ক্রিকেটে সাফল্যের এক নয়া শৃঙ্গ স্পর্শ করলেন। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি 'ধামাকা' রেকর্ড হেলায় ভেঙে দিলেন।

আরও পড়ুন:

Joe Root Record: ২২ গজে বোমা ফাটালেন রুট, ভাঙলেন সৌরভের 'ধামাকা' রেকর্ড

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

Novak Djokovic Ajit Pawar East Bengal FC Joe Root India vs New Zealand