/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: বুধবার (৩ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে লজ্জার হার স্বীকার করল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে, আগ্রাসী আচরণের জন্য আইসিসি-র শাস্তির কোপে পড়লেন হর্ষিত রানা। এদিকে আবার ওয়ানডে ক্রিকেটে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
ভারতের হার
দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলকে ৪ উইকেটে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকা। বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই জয়ের পাশাপাশি তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ১-১ ব্যবধানে সমতা ফিরে এল। এবার আগামী ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে সিরিজের অন্তিম তথা নির্ণায়ক ম্য়াচের আয়োজন করা হবে।
পড়ে নিন বিস্তারিত:
Ind vs SA Highlights, 2nd ODI: লড়াই করেও স্বপ্নভঙ্গ ভারতের, শেষরাতে বাজিমাত করল আফ্রিকা
বিরাটের শতরান
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে যেভাবে বিরাট কোহলি ব্যাট হাতে তান্ডব চালাচ্ছেন, তা দেখে যে কেউ চোখ বন্ধ করে বলতে পারবে ২০১৭ ওয়ানডে বিশ্বকাপে তার টিকিট একেবারে কনফার্ম। এই সিরিজের প্রথম দুটো ম্যাচেই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। আর সেকারণে ইতিমধ্যে গোটা দেশজুড়ে বইতে শুরু করেছে প্রশংসার বন্যা।
পড়ে নিন বিস্তারিত:
Virat Kohli Century: রাঁচির পর রায়পুরেও কোহলির তাণ্ডব, হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি
হর্ষিতের শাস্তি
টিম ইন্ডিয়ার পেস বোলার হর্ষিত রানার উপর আচমকা নেমে এসেছে শাস্তির খাড়া। খেলা চলাকালীন 'রোয়াব' দেখানোর কারণে এবার তিনি নিজের বিপদ কার্যত নিজেই ডাকলেন। এই খারাপ আচরণের জন্য আইসিসি ইতিমধ্যে হর্ষিতকে সাবধান করে দিয়েছে। সেইসঙ্গে হর্ষিতের খাতায় যুক্ত করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে দিবল্ড ব্রেভিসকে আউট করেছিলেন হর্ষিত রানা। এরপর তিনি প্রোটিয়া ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন।
পড়ে নিন বিস্তারিত:
Harshit Rana: আচমকা 'দুঃসংবাদ' ভারতীয় ক্রিকেট শিবিরে, হর্ষিতের সামনে চরম বিপদ!
রিচার চাকরি
ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রিচা ঘোষ। সম্প্রতি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইতিপূর্বে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রিচার এই অভাবনীয় সাফল্যের জন্য তাঁকে রাজ্য পুলিশের DSP পদে চাকরি দেওয়া হবে। অবশেষে বুধবার (৩ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণ করলেন বাংলার এই উইকেটকিপার-ব্যাটার।
পড়ে নিন বিস্তারিত:
Richa Ghosh: অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ 'বিশ্বজয়ী রিচা, খেলার পাশাপাশি সামলাবেন আইন-শৃঙ্খলা
রোহিতের রেকর্ড
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে রোহিত শর্মা মাত্র ১৪ রান করেন। তবে একটি অনন্য রেকর্ড কায়েম করেছেন তিনি। ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা ৯,০০০ রান পূরণ করে ফেললেন। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে রোহিত এই কৃতিত্ব অর্জন করলেন। এই তালিকায় তাঁর আগে নাম রয়েছে শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের।
পড়ে নিন বিস্তারিত:
Rohit Sharma Record: করলেন মাত্র ১৪ রান, তা সত্ত্বেও 'ধামাকা' রেকর্ড গড়লেন রোহিত!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us