Top 5 Sports News, 30 January: একদিকে গুজরাটের জয়, অন্যদিকে বাংলার ধামাকা পারফরম্য়ান্স! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: শুক্রবার (৩০ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: শুক্রবার (৩০ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: শুক্রবার (৩০ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়লাভ করল গুজরাট জায়ান্টস। অন্যদিকে, রনজি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে ধামাকা পারফরম্য়ান্স করল বাংলা ক্রিকেট দল। এদিকে সন্তোষ ট্রফিতে আবার অসমের বিরুদ্ধে ড্র করল বাংলার ফুটবল দল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

গুজরাট জায়ান্টসের জয়

চলতি মহিলা প্রিমিয়ার লিগ আপাতত গোধূলিলগ্নে পা বাড়াতে শুরু করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) এই টুর্নামেন্টের ১৯ নম্বর ম্য়াচে খেলতে নেমেছিল গুজরাট জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত গুজরাটের মুখেই দেখতে পাওয়া গেল জয়ের হাসি। ১১ রানে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স।

পড়ে নিন বিস্তারিত

Gujarat Giants Win: হারের লজ্জায় ডুবল মুম্বই, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হাসি ফুটল গুজরাটের মুখে

রনজিতে দুর্দান্ত পারফরম্য়ান্স বাংলার

চলতি রনজি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে দাপুটে পারফরম্য়ান্স করছে বাংলা ক্রিকেট দল। শুক্রবার (৩০ জানুয়ারি) ম্যাচের দ্বিতীয় দিনই বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েছে। দ্বিতীয় ইনিংসে বাংলা এখনও পর্যন্ত ২৪৮ রানে এগিয়ে রয়েছে। অর্থাৎ, আরও একটা ম্য়াচে বঙ্গ ক্রিকেটাররা যে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন, তা বলা যেতেই পারে।

পড়ে নিন বিস্তারিত

Bengal Cricket Team: আগুন বোলিং বঙ্গ ব্রিগেডের, ভয়ে থরথরিয়ে কাঁপছে হরিয়ানা

ভারতীয় টেনিস তারকার 'রাজত্ব'

ইতিহাস গড়লেন ভারতের মহিলা টেনিস তারকা জেনসি কানাবার। প্রথম ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে অনূর্ধ্ব-১৪ খেতাব জয় করলেন। ফাইনাল ম্য়াচে তিনি অস্ট্রেলিয়ারই মুসেম্মা কিলেককে পরাস্ত করেন। মাত্র ১৪ বছর বয়সেই ভারতের এই 'অগ্নিকন্যা' গোটা টেনিস বিশ্বে সুখ্যাতি অর্জন করলেন।

পড়ে নিন বিস্তারিত

Jensi Kanabar, Indian Tennis Player: বয়স মাত্র ১৪, অস্ট্রেলিয়ার মাটিতে 'ইতিহাস' গড়লেন ভারতীয় কিশোরী!

সন্তোষে ড্র বঙ্গ ফুটবলবাহিনীর

সন্তোষ ট্রফির মূলপর্বে শুরুটা বেশ ভালই করেছিল বাংলা ফুটবল দল। পরপর তিন ম্যাচে তারা জয়ের হ্যাটট্রিক করেছিল। কিন্তু, তারপরই আচমকা বসে যায় বিজয়রথের চাকা। গত ম্য়াচে তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করার পর এবার অসমের বিরুদ্ধেও একই ফলাফলের সাক্ষী হল সঞ্জয় সেনের দল।

পড়ে নিন বিস্তারিত

Bengal vs Assam, Santosh Trophy: হল না স্বপ্নপূরণ, এগিয়ে গিয়েও জয় অধরা বাংলার

ইস্টবেঙ্গলে নয়া ফুটবলার

 আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ। দীর্ঘ টালবাহানার পর আবারও শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। আইএসএল টুর্নামেন্টে লাল-হলুদ ব্রিগেডের সাফল্য একেবারে নেই বললেই চলে! কিন্তু, এবার তারা নিজেদের ভাগ্য বদলাতে চাইছে। আর সেকারণেই তারা একের পর এক নতুন ফুটবলার সই করাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন জেরি মাউইহমিংথাঙ্গা। 

পড়ে নিন বিস্তারিত

East Bengal FC New Footballer: এবার 'খেলা হবে', ইস্টবেঙ্গলে যোগ দিলেন তারকা ফুটবলার

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

East Bengal FC Bengal Cricket Team Gujarat Giants