Top 5 Sports News, 30 November: ভারতের জয় থেকে রাসেলের অবসর! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: রবিবার (৩০ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: রবিবার (৩০ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: রবিবার (৩০ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অন্যদিকে, ওয়ানডে ফরম্যাটে প্রায় বছর দুয়েক পর ফের শতরান করলেন বিরাট কোহলি। এদিকে আবার আইপিএল টুর্নামেন্ট থেকে অবসর গ্রহণ করলেন আন্দ্রে রাসেল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের জয়

শেষ হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৭ রানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজে প্রোটিয়া ব্রিগেডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এই জয় কিছুটা হলেও সেই ক্ষতে মলম লাগাবে।

পড়ে নিন বিস্তারিত:

Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া

Advertisment

বিরাটের শতরান

রাঁচিতে দেখতে পাওয়া গেল কিং কোহলির 'বিরাট' অবতার। দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে টিম ইন্ডিয়ার এই ব্যাটিং সুপারস্টার ওয়ানডে ক্রিকেটে ৫২তম শতরান হাঁকিয়ে ফেললেন। একটি ফরম্যাটে সর্বাধিক শতরান হাঁকানোর তালিকায় শীর্ষস্থানে উঠে গেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং ডিপার্টমেন্টকে তিনি কার্যত দুরমুশ করলেন। শেষপর্যন্ত ১৩৫ রান করে তিনি মাঠ ছাড়লেন।

পড়ে নিন বিস্তারিত:

IND vs SA: সমালোচকদের যোগ্য জবাব Virat Kohli-র, রাঁচিতে হাঁকালেন ধামাকাদার শতরান! গড়লেন ইতিহাস

রোহিতের রেকর্ড

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে এক অভাবনীয় ইতিহাস কায়েম করলেন। একদিনেক ক্রিকেটে তিনি নয়া 'সিক্সার কিং' হিসেবে নিজের নাম লেখালেন। আর সেইসঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির একচ্ছত্র রাজত্বে 'সার্জিক্যাল স্ট্রাইক' করে দিলেন। ইতিপূর্বে, এই তালিকায় শীর্ষস্থানে নাম ছিল আফ্রিদির। একদিনের ক্রিকেটে সর্বাধিক ছক্কা তাঁর ব্যাট থেকেই বেরিয়ে এসেছিল।

পড়ে নিন বিস্তারিত:

Rohit Sharma Most Six in ODIs: চুরমার শাহিদ আফ্রিদির রেকর্ড, নিখুঁত 'সার্জিক্যাল স্ট্রাইক' রোহিত শর্মার

বর্ধমানে এলেন বীরেন্দ্র সেহওয়াগ

আর পাঁচটা দিনের তুলনায় এই রবিবারটা বর্ধমান ক্রিকেট সমর্থকদের কাছে একেবারে আলাদা ছিল। বড় নীলপুরে মালির মাঠে এসেছিলেন 'নজফগড়ের নবাব' বীরেন্দ্র সেহওয়াগ। শুধুমাত্র এলেন বললে ভুল হবে। সমর্থকদের মন মাতিয়ে গেলেন তিনি। একদিকে ক্রিকেট মাঠে গাইলেন গলা খুলে গান। অন্যদিকে, ছোটদের দিলেন গুরুত্বপূর্ণ ক্রিকেট টিপস। সবমিলিয়ে রবিবাসরীয় দুপুরটা যে তিনি একেবারে জমিয়ে দিলেন, তা বলা যেতেই পারে। আর প্রিয় তারকাকে দেখার জন্য কার্যত উপচে পড়ে গোটা বর্ধমান শহর।

পড়ে নিন বিস্তারিত:

Virender Sehwag in Burdwan: এলেন, দেখলেন, মেহফিল লুটলেন! সেহওয়াগের জন্য বর্ধমানে উপচে পড়ল ভিড়

রাসেলের আইপিএল অবসর

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল একটি বড়সড় ঘোষণা করলেন। ২০২৬ আইপিএল নিলামের আগেই তিনি জানিয়ে দেন যে এই টুর্নামেন্ট থেকে অবসর গ্রহণ করছেন। আইপিএল টুর্নামেন্টকে অবশেষে বিদায় জানালেন আন্দ্রে রাসেল। ২০১৪ সাল থেকে তিনি কলকাতা নাইট রাইডার্স  অর্থাৎ KKR-এর হয়ে খেলেন।

পড়ে নিন বিস্তারিত:

Andre Russell IPL Retirement: কেকেআর সমর্থকদের 'মাথায় বাজ', কেরিয়ারের চরম সিদ্ধান্ত নিলেন আন্দ্রে রাসেল

Andre Russell Virender Sehwag Rohit Sharma IND vs SA