Top 5 Sports News, 31 January: একদিকে ভারতের জয়, অন্যদিকে বাংলার! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: শনিবার (৩১ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: শনিবার (৩১ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: শনিবার (৩১ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়লাভ করল গুজরাট জায়ান্টস। অন্যদিকে, রনজি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে ধামাকা পারফরম্য়ান্স করল বাংলা ক্রিকেট দল। এদিকে সন্তোষ ট্রফিতে আবার অসমের বিরুদ্ধে ড্র করল বাংলার ফুটবল দল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের জয়

শেষ হল ভারত বনাম নিউজিল্যান্ড ৩ ম্য়াচের টি-২০ সিরিজ। এই সিরিজে ভারত ৪-১ ব্যবধানে জয়লাভ করল। সিরিজের শেষ ম্য়াচটি তিরুবনন্তপুরমে খেলা হয়েছিল। এই ম্য়াচে ভারত ৪৬ রানে জয়লাভ করে। ম্য়াচের সেরা নির্বাচিত হন ঈশান কিষান। তিনি এই ম্য়াচে একটি রাজকীয় শতরান (১০৩ রান) উপহার দিলেন। যদিও আর্শদীপ সিংও বল হাতে ৫ উইকেট শিকার করেন।

IND vs NZ 5th T20I Highlights: জয় দিয়েই 'খতম' টি-২০ সিরিজ, এবার আত্মবিশ্বাসী ভারত নামবে বিশ্বকাপে

বাংলার জয়

হরিয়ানাকে আরও একবার নতিস্বীকার করতে বাধ্য করলেন বাংলার তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ। চলতি রনজি ট্রফিতে এলিট গ্রুপ সি'র ম্য়াচে বাংলা ক্রিকেট দল ১৮৮ রানে দুর্দান্ত জয়লাভ করল। তৃতীয় দিন মধ্যাহ্নভোজের আগে পরে তিনটে করে উইকেট শিকার করলেন শাহবাজ। আর সেইসঙ্গে কেরিয়ারের সেরা বোলিং পারফরম্য়ান্সও তিনি করে ফেলেন। এই ম্য়াচে তিনি ৮০ রান দিয়ে মোট ১১ উইকেট শিকার করলেন।

Ranji Trophy: শাহবাজ ধামাকায় চুরমার হরিয়ানা, রনজিতে আগুন জয় বাংলার

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৬

কাজ়াকস্তানের এলিনা রিবাকিনা গড়লেন এক নয়া রেকর্ড। বিশ্বের এক নম্বর টেনিস তারকা এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয় করলেন। শনিবার (৩১ জানুয়ারি) ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, রিবাকিনা এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব জয় করলেন।

Elena Rybakina Wins Australian Open 2026: টেনিস কোর্টের নয়া 'সম্রাজ্ঞী', অস্ট্রেলিয়ান ওপেনে রাজত্ব কাজ়াক সুন্দরীর

অস্ট্রেলিয়ার ধাক্কা

২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের স্কোয়াড ঘোষণা করল। ইতিপূর্বে একটি প্রাথমিক দল ঘোষণা করেছিল বোর্ড। সেখানে প্যাট কামিন্সকে রাখা হলেও, এবার তাঁকে মূল স্কোয়াড থেকে বাদ দেওয়া হল। আশা করা হয়েছিল, পিঠের নীচে (ল্যাম্বর স্ট্রেস ইনজুরি) ওই চোটটি বিশ্বকাপের আগেই সেরে যাবে। সেক্ষেত্রে এই মেগা টুর্নামেন্ট খেলতেও কোনও বাধা থাকবে না। কিন্তু, সেই স্বপ্নপূরণ হল না।

Pat Cummins, T20I World Cup 2026: বিশ্বকাপের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া, ছিটকে গেলেন দলের তারকা ক্রিকেটার

জেরিকে নিয়ে আত্মবিশ্বাসী অস্কার

আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের জন্য ইস্টবেঙ্গল এফসি ভারতীয় উইঙ্গার জেরি মাউইহমিংথাঙ্গাকে সই করাল। শনিবার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের হেড কোচ অস্কার ব্রুজ়োঁ বললেন, 'ভারতীয় ফুটবলে জেরি তাঁর প্রতিভার প্রতি ইতিমধ্যে সুবিচার করেছে। নিজের গতি দিয়ে যে কোনও সময় ম্য়াচের রং বদলে দিতে পারে।'

East Bengal FC Transfer News: জেরিকে সই করাতেই 'হুঙ্কার' অস্কারের, বললেন - ম্য়াচের রং বদলে দেবে!

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

Ranji Trophy East Bengal FC Pat Cummins IND vs NZ Elena Rybakina