/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসিকে হারিয়ে দুরন্ত জয়লাভ করল ইস্টবেঙ্গল। অন্যদিকে, বল হাতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আগুন ঝরালেন মহম্মদ শামি। এদিকে আবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন ফুটবলার মহম্মদ রহমতউল্লাহ। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
ইস্টবেঙ্গলের জয়
তৃতীয়বার সুপার কাপ ফাইনালে উঠল ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তারা সেমিফাইনাল পর্বে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। অবশেষে ইস্টবেঙ্গল ৩-১ গোলে বাজিমাত করে। মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল।
পড়ে নিন বিস্তারিত:
East Bengal FC: সেমির লড়াইয়ে জ্বলল মশাল, ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল?
আগুন বোলিং শামির
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা ক্রিকেট দল। এই ম্যাচে মহম্মদ শামি ৪ উইকেট শিকার করলেন। মহম্মদ শামির সামনে ভারতীয় ক্রিকেট দলের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্য়াচ খেলেছিলেন। এরপর তাঁকে আর কোনও ফরম্য়াটে দেখতে পাওয়া যায়নি।
পড়ে নিন বিস্তারিত:
Mohammed Shami: আর কবে চোখ খুলবে নির্বাচকদের? বল হাতে আগুন জ্বালানোই 'সার' মহম্মদ শামির
ভারতীয় ফুটবলে শোকের ছায়া
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফরোয়ার্ড মহম্মদ রহমতউল্লাহ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে শোকজ্ঞাপন করা হয়েছে। একটা সময় তিনি দেশের অন্যতম সেরা ফুটবলার ছিলেন। ভারতীয় দলের জার্সিতে খেলেছিলেন ১২ ম্য়াচ। ইতিমধ্যে পাঁচটি গোল করেছিলেন তিনি।
পড়ে নিন বিস্তারিত:
Mohammed Rahmatullah Passed Away: নিভে গেল জীবন প্রদীপ, চিরঘুমের দেশে ভারতের তারকা ফুটবলার
বিরাটের পোয়াবারো
রাঁচি ওয়ানডে'তে বিধ্বংসী শতরানের পরই ভাগ্য-লিখন হয়ে গিয়েছিল বিরাট কোহলির। আইসিসি ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে তিনি ৪ নম্বরে উঠে এসেছেন। যদিও রায়পুরের শতরান কাউন্ট করা হয়নি। অর্থাৎ, এই তালিকায় কোহলি এক ধাপ উপরে উঠে এসেছেন। সেইসঙ্গে ৫ নম্বরে পিছলে গেলেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক শুভমান গিল। সেকারণে এই সিরিজে তিনি খেলতে পারছেন না।
পড়ে নিন বিস্তারিত:
কিশোরের ব্যাটিং তাণ্ডব
স্পেশালিস্ট লেফট আর্ম স্পিনার সাই কিশোর এই ম্য়াচে তামিলনাড়ুর হয়ে মাত্র ৩৯ বলে অপরাজিত ৮৭ রান করলেন। একটা সময় তামিলনাড়ু যেখানে মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল, সেখানেই তারা ২০ ওভার শেষে তারা ৫ উইকেট হারিয়ে ২০৪ রান করে। এই ম্য়াচে ২৯ বছর বয়সি এই ব্যাটার ৬ নম্বরে ব্যাট করতে নামেন। যখন এসেছিলেন, তখন পাওয়ারপ্লে প্রায় অস্তমিত। সেখান থেকে দলের হাল ধরেন তিনি।
পড়ে নিন বিস্তারিত:
Sai Kishore: চার-ছক্কার বন্যা, মাত্র ৩৯ বলে ৮৭* রান ভারতের এই IPL তারকার!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us