Top 5 Sports News, 4 February: জুনিয়র থেকে সিনিয়র, শুধু টিম ইন্ডিয়ারই জয়-জয়কার! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: বুধবার (৪ ফেব্রুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: বুধবার (৪ ফেব্রুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: বুধবার (৪ ফেব্রুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে, প্রস্তুতি ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। এদিকে আবার বিশ্বকাপে ভারত ম্য়াচ বয়কট নিয়ে পাকিস্তানি ক্রিকেটারাই রেগে আগুন। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

ফাইনাল ম্য়াচে কার্যত ফিনিক্স পাখির মতো জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার ওপেনার অ্যারন জর্জ। ৯৫ বলে তাঁর ব্যাট থেকে শতরান বেরিয়ে এল। ইতিমধ্যে তিনি ১৩ চার এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন। যদিও শেষপর্যন্ত তিনি ১১৫ রানে আউট হয়ে ফিরে যান। ততক্ষণে টিম ইন্ডিয়ার জয় নেহাতই সময়ের অপেক্ষা ছিল। শেষপর্যন্ত ভারত ৭ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দেয়। ফাইনাল ম্য়াচে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সেই ম্যাচের আয়োজন করা হবে।

আরও পড়ুন:

IND U19 vs AFG U19 LIVE Score: শতরান হাঁকিয়েই 'হুঙ্কার' জর্জের, ফাইনালের আগে শাসিয়ে রাখলেন ইংরেজদের

প্রস্তুতিতেই ধামাকা টিম ইন্ডিয়ার

বুধবার (৪ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্ট অ্যাকাডেমিতে আয়োজিত এই ম্য়াচে ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করল। টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে তারা ২৪০ রান করেছিল। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এই ম্য়াচে ২১০ রানেই আটকে যায়। আর সেইসঙ্গে সূর্যকুমার যাদবের দল ৩০ রানে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলল। 

আরও পড়ুন:

India vs South Africa, T20 World Cup 2026: আগুন ব্যাটিং, ধামাকা বোলিং! আফ্রিকাকে হারিয়ে 'বিজয় হুঙ্কার' ভারতের

দুরন্ত শতরান জর্জের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারাল ভারতীয় ক্রিকেট দল। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে ফাইনালের টিকিট কনফার্ম করে। এই ম্য়াচে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৩১১ রানের কঠিন টার্গেট খাড়া করে। কিন্তু, ভারতীয় ব্যাটাররা মাত্র ৪১.১ ওভারে ৩ উইকেট হারিয়েই সেই লক্ষ্যপূরণ করলেন। ভারতের হয়ে অ্যারন জর্জ শতরান হাঁকান। দূর্ভাগ্যজনকভাবে তিনি ১১৫ রানে আউট হয়ে যান। 

আরও পড়ুন:

Aaron George Century: বাবা হতে চেয়েছিলেন ক্রিকেটার, স্বপ্নপূরণ করল ছেলে! অ্যারনের শতরানে ইতিহাস ভারতের

টেনিসে 'নয়া পালক' ভারতের

ইতিহাস গড়লেন ভারতের টেনিস তারকা ইউকি ভামব্রি। সম্প্রতি এটিপি ক্রমতালিকায় তিনি একটি বড়সড় সাফল্য অর্জন করেছেন। এক লাফে এন্ট্রি নিয়েছেন শীর্ষ ২০-র মধ্যে। আর সেইসঙ্গে তিনি অর্জন করলেন কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ এটিপি ব়্যাঙ্কিং। প্রসঙ্গত, এই সাফল্যের পাশাপাশি তিনি রোহন বোপান্নার স্পেশাল ক্লাবেও নিজের নাম লিখিয়ে ফেললেন। রোহন বোপান্নার পর দ্বিতীয় ভারতীয় টেনিস তারকা হিসেবে ভামব্রি পুরুষদের ডাবলস বিভাগে প্রথম ২০-র মধ্যে জায়গা করে নিলেন।

আরও পড়ুন:

Yuki Bhambri ATP Ranking: ইতিহাস গড়লেন ভারতের এই টেনিস তারকা, প্রশংসার বন্যা বিশ্বজুড়ে

বিশ্বকাপের আগে গর্জন ঈশানের

প্রস্তুতি ম্য়াচে ধামাকাদার ব্যাটিং করলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। অভিষেক শর্মার সঙ্গে তিনি ইনিংস ওপেন করতে নামেন। আর ক্রিজে আসতে না আসতেই কার্যত চার-ছক্কার বন্যা বইয়ে দিলেন। ভারতের এই উইকেটকিপার-ব্যাটার মাত্র ২০ বলে নিজের জ্বালাময়ী অর্ধশতরান পূরণ করলেন।

আরও পড়ুন:

Ishan Kishan Sixes: ৬,৬,৬,৬,৬,৬,৬... বিধ্বংসী ব্যাটিংয়ে ঝড় তুললেন ঈশান! মাত্র ২০ বলে হাঁকালেন হাফসেঞ্চুরি

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

Ishan Kishan india-vs-south-africa Yuki Bhambri Aaron George