/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: সোমবার (৮ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, মহিলাদের সাফ চ্যাম্পিয়ন্স ক্লাব টুর্নামেন্টে জয়লাভ করল ইস্টবেঙ্গল। অন্যদিকে, প্রথম টি-২০ ম্য়াচের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। এদিকে আবার হরিয়ানার বিরুদ্ধে আগুন বোলিং করে ভারতীয় ক্রিকেট নির্বাচকদের ঘুম কাড়লেন মহম্মদ সামি। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
ইস্টবেঙ্গলের জয়
রবিবার (৭ ডিসেম্বর) সুপার কাপ ফাইনালে হেরে গিয়েছে ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দল। এই হারের পর লাল-হলুদ সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন। অস্কার ব্রুজোঁ কোচ হয়ে আসার পর ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একটাও ম্য়াচ জিততে পারেনি। এই পরিস্থিতিতে সমর্থকদের ক্ষতে কিছুটা হলেও মলম লাগালেন মশাল গার্লসরা। ২০২৫ সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্য়াচে ৪-০ গোলে দুর্দান্ত জয়লাভ করল কলকাতার এই শতাব্দী-প্রাচীন ফুটবল ক্লাব। নেপালের দশরথ স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল।
পড়ে নিন বিস্তারিত:
East Bengal FC Win: 'ধুঁয়াধার' জয় ইস্টবেঙ্গলের, জ্বলে উঠল লাল-হলুদ মশাল
প্রস্তুতি টিম ইন্ডিয়ার
টেস্ট সিরিজে দুরমুশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত কামব্যাক করেছে টিম ইন্ডিয়া। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দল ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে। এবার শুরু হতে চলেছে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের রোমাঞ্চ। পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।
পড়ে নিন বিস্তারিত:
IND vs SA 1st T20I Timing: বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচের সময়! না জানলে হাত কামড়াবেন
আগুন বোলিং শামির
২০২৫ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা এবং হরিয়ানা খেলতে নেমেছিল। এই ম্য়াচে মহম্মদ সামি দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। নতুন বল হাতে শামি হয়ত সেভাবে নজর কাড়তে পারেননি। প্রথম ২ ওভারে তিনি ২০ রান দিয়েছিলেন। এরপর ডেথ ওভারে আবারও ফিরে আসেন তিনি। সেখানে ২ ওভারে ১০ রান দিয়ে ৪ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন।
পড়ে নিন বিস্তারিত:
Mohammed Shami: আর কত নিজেকে প্রমাণ করবেন শামি! কবে খুলবে নির্বাচকদের চোখ?
দুঃখিত সন্দীপ
শেষপর্যন্ত স্বপ্নপূরণ হল না ইস্টবেঙ্গল এফসি-র। সুপার কাপ ফাইনালে উঠে শেষপর্যন্ত তারা হেরে গিয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। গোটা ম্য়াচ জুড়ে লাল-হলুদ ব্রিগেডের দাপট ছিল চোখে পড়ার মতো। কিন্তু, শেষপর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে তাদের পরাজয় স্বীকার করতে হয়। এই হারের পর লাল-হলুদ সমর্থকরা কার্যত শোকে ভেঙে পড়েছেন। কষ্ট পাচ্ছেন লাল-হলুদের আরও এক প্রাক্তন সেনা। দেশের অন্যতম সেরা গোলকিপার সন্দীপ নন্দী।
পড়ে নিন বিস্তারিত:
Sandip Nandy on East Bengal: 'দুঃখ লেগেছে...', ইস্টবেঙ্গল হারতেই হৃদয় কাঁদল সন্দীপের
অবসর ভাঙতে পারেন শাকিব
গত এক বছর ধরে শাকিব আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। গত বছরই তিনি টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। কিন্তু, এবার তিনি সেই সিদ্ধান্ত থেকে ইউ-টার্ন করলেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ১ অক্টোবর বাংলাদেশের জার্সিতে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন শাকিব। অবশেষে ৪৩৩ দিন পর তিনি আবারও দেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
পড়ে নিন বিস্তারিত:
Bangladesh Cricket: হজম হল না অবসর, ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us