Top 5 Sports News, 8 November: ভারতের টি-২০ সিরিজ জয় থেকে রিচাকে সংবর্ধনা, দেখে নিন দিনের সেরা ৫ খবর

Top 5 Sports News: শনিবার (৮ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: শনিবার (৮ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
8 November

দেখে নিন এখনই

Top 5 Sports News: শনিবার (৮ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ক্রিকেট সিরিজে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সম্মান দেওয়া হল বিশ্বজয়ী রিচা ঘোষকে। এদিকে আবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

টি-২০ সিরিজ জয় টিম ইন্ডিয়ার

বৃষ্টির কারণে শেষপর্যন্ত ভেস্তে গেল ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) পঞ্চম টি-২০ ম্য়াচ। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল শেষপর্যন্ত ২-১ ব্যবধানে জয়লাভ করেছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। ৪.৫ ওভারে তারা বিনা উইকেটে ৫২ রানও করে। এরপর নামে বৃষ্টি। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। উল্লেখ্য, সিরিজের প্রথম ম্য়াচটাও বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।

পড়ে নিন বিস্তারিত:

Ind vs Aus Highlights Cricket Score, 5th T20I: বৃষ্টিতে ভেস্তে গেল খেলা, সিরিজ জয় টিম ইন্ডিয়ার

দুরন্ত রেকর্ড অভিষেকের

ব্যাট হাতে আরও একবার দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া গেল অভিষেক শর্মাকে। এই ম্য়াচে তিনি একাধিক নজরকাড়া শট উপহার দিয়েছে। এই অপরাজিত ইনিংসের হাত ধরেই তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অর্জন করেছেন সাফল্যের এক নয়া শৃঙ্গ।

পড়ে নিন বিস্তারিত:

Abhishek Sharma IND vs AUS: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস অভিষেকের, ভাঙলেন ম্য়াক্সওয়েলের রেকর্ড

বঙ্গভুষণ সম্মান পেলেন রিচা ঘোষ

শনিবার (৮ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে তাঁকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল। কলকাতার ইডেন গার্ডেন্সে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে রিচার হাতে পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দেন। রাজ্যের ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট পদে রিচাকে নিয়োগ করা হল। এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গ ভূষণেও সম্মানিত করেন।

পড়ে নিন বিস্তারিত:

Richa Ghosh Felicitation News Update: রাজ্য পুলিশের কোন পদে চাকরি পেলেন রিচা? জানলে অবাক হবেন আপনিও

সৌরভকে ICC প্রেসিডেন্ট দেখতে চান মমতা

রিচার সংবর্ধনা অনুষ্ঠানে এসে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি জানালেন, আইসিসি প্রেসিডেন্ট হিসেবে যোগ্যতম দাবিদার সৌরভই ছিলেন। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, আগামীদিনে 'মহারাজ' অবশ্যই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সভাপতি হবেন।

পড়ে নিন বিস্তারিত:

Mamata Banerjee Felicitates Richa Ghosh: সৌরভকে নিয়ে ''বিতর্কিত' মন্তব্য মমতার, ঘুম উড়ল জয় শাহের

রিচার প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের প্রশংসায় পঞ্চমুখ হলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ফাইনালে উঠলেও, সেটা জয় করতে পারেননি তিনি। বাঙালি ক্রিকেটার হয়ে এই অসাধ্যসাধন একমাত্র রিচাই করেছেন। সেকারণে এই সুখানুভূতির কথা একমাত্র রিচাই সঠিকভাবে ব্যক্ত করতে পারবে।

পড়ে নিন বিস্তারিত:

Sourav Ganguly Felicitates Richa Ghosh: 'সানার থেকেও ছোট...', রিচাকে নিয়ে কেন একথা বললেন সৌরভ?

Sourav Ganguly Mamata Banerjee Richa Ghosh Abhishek Sharma India vs Australia