/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস ফাইনালের যোগ্যতা অর্জন করল। অন্যদিকে, ভারত সরকারকে ধন্যবাদ জানালেন রোহিত শর্মা। এদিকে আবার ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার টোনি পিগট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
দিল্লি ক্যাপিটালসের জয়
মহিলা প্রিমিয়ার লিগ ইতিহাসে দিল্লি ক্যাপিটালস এই নিয়ে চতুর্থবার ফাইনালে উঠল। মঙ্গলবার গুজরাট জায়ান্টসকে তারা ৭ উইকেটে পরাস্ত করেছে। আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের খেলতে হবে।
পড়ে নিন বিস্তারিত:
রোহিতের ধন্যবাদ
টিম ইন্ডিয়ার কিংবদন্তী ক্রিকেটারদের মধ্যে একজন হলেন রোহিত শর্মা। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেছিলেন রোহিত। গত ১৯ বছর ধরে তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে ধামাকা পারফরম্য়ান্স করে যাচ্ছেন। রোহিতের অধিনায়কত্বে ভারত ইতিমধ্যে ২ বার আইসিসি খেতাব জয় করেছে। আর সেকারণে তাঁকে কয়েকদিন আগে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান পাওয়ার পর অবশেষে প্রতিক্রিয়া দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। খুব স্বাভাবিকভাবে রোহিতকে যথেষ্ট উচ্ছ্বসিত দেখাচ্ছিল এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
পড়ে নিন বিস্তারিত:
Rohit Sharma: 'আপনাদের সবাইকে ধন্যবাদ...', আচমকা এ কী ঘোষণা করলেন রোহিত শর্মা?
প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার
শোকের ছায়া নেমেছে ব্রিটিশ ক্রিকেটে। ইংল্যান্ডের (England Cricket Team) প্রাক্তন ক্রিকেটার টোনি পিগট ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পিগটের মৃত্যুতে ইংলিশ কাউন্টি ক্রিকেটে শোকের ঢেউ উথলে উঠেছে। ১৯৭৮ সালে টোনি পিগট মাত্র ২০ বছর বয়সে সাসেক্সের হয়ে ডেবিউ করেছিলেন। তবে কেরিয়ারের শুরুটাই তিনি স্মরণীয় করে রাখেন। সারের বিরুদ্ধে আয়োজিত ডেবিউ ম্য়াচে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে হ্যাটট্রিক উইকেট শিকার করেন।
পড়ে নিন বিস্তারিত:
England Cricketer Passed Away: প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন বোলার, ক্রিকেট বিশ্বে শোকের ছায়া
ব্যর্থ ইস্টবেঙ্গলে সাফল্যের আশা
ইন্ডিয়ান সুপার লিগে নাম লেখানোর পর থেকে ইস্টবেঙ্গল দলের পারফরম্য়ান্স একেবারে নিম্নমুখী হয়েছে। বিশেষ করে মোহনবাগান যেখানে ইতিমধ্যে ২ বার খেতাব জয় করে ফেলেছে, সেখানে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একবারও প্লে-অফেই উঠতে পারেনি। কেন এই ব্যর্থতা? দোষ কি শুধুমাত্র ফুটবলারদেরই? না এই ব্যর্থতার দায় ম্য়ানেজমেন্টেরও রয়েছে? গোটা বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
পড়ে নিন বিস্তারিত:
পাকিস্তানকে ধুয়ে দিলেন পর্দার রামচন্দ্র
পাকিস্তান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এই বিশ্বকাপ টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করলেও, ভারতের বিরুদ্ধে ম্য়াচটা তারা খেলবে না। এই ঘটনায় ভারতীয় ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে। আর এবার সেই ক্ষোভের আগুনেই কার্যত ঘৃতাহুতি করলেন রুপোলি পর্দার 'শ্রী রামচন্দ্র' অরুণ গোভিল।
পড়ে নিন বিস্তারিত:
আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us