/indian-express-bangla/media/media_files/2025/11/15/15-nov-2025-11-15-23-19-40.png)
দেখে নিন এখনই
Top 5 Sports News: শনিবার (১৫ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ইডেন টেস্টে দ্বিতীয় দিনের শেষে হারের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, মিনি অকশনের আগে রিটেনশন তালিকা প্রকাশ করল আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িগুলো। এদিকে আবার বাংলাদেশের ব্যাটার হাবিবুর রহমান সোহান দুর্ধর্ষ শতরান করলেন ইমার্জিং এশিয়া কাপে। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
তিন দিনেই শেষ ইডেন টেস্ট?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Test Match) প্রথম টেস্ট ম্য়াচ আপাতত রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তৃতীয় দিনই হয়ত এই ম্য়াচ শেষ হয়ে যাবে। দ্বিতীয় দিন খারাপ আলোর কারণে কিছুটা আগেই খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। যদিও দিনের শেষে দক্ষিণ আফ্রিকা মাত্র ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে। লিড রয়েছে মাত্র ৬৩ রানের।
পড়ে নিন বিস্তারিত:
রাসেলকে ছাড়ল KKR ব্রিগেড
১১ বছর পর আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। শনিবার কেকেআর ব্রিগেড তাদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নেই আন্দ্রে রাসেলের নাম। গত মরশুমে ১২ কোটি টাকার বিনিময়ে এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে রিটেন করেছিল নাইট ম্য়ানেজমেন্ট। কিন্তু, প্রত্যাশা অনুসারে তিনি পারফরম্য়ান্স করতে পারেননি।
পড়ে নিন বিস্তারিত:
Andre Russell KKR: ছেড়ে দেওয়া হল রাসেলকে, আদৌ সঠিক সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স?
দুরন্ত শতরান হাবিবুরের
২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্য়াচে টাইগার বাহিনীর হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন হাবিবুর রহমান সোহান। মাত্র ৩৫ বলে তিনি ১০০ রানের একটি অপরাজিত ইনিংস দলকে উপহার দেন। আর এই ইনিংসের সুবাদেই ৮ উইকেটে জয়লাভ করল বাংলাদেশ।
পড়ে নিন বিস্তারিত:
Habibur Rahman Sohan: শুধু চার-ছক্কার বন্যা, বিস্ফোরক শতরান হাবিবুর সোহানের! দাপুটে জয় বাংলাদেশের
ঘাড়ে চোট শুভমানের
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল ঘাড়ে ভয়ঙ্কর চোট পেয়েছেন। ইডেন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন তিনি। ৩ বল খেলে ৪ রানও করেন। এরপর একটি সুইপ শট মারতে গিয়ে ঘাড়ের পেশিতে টান লাগে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর কোনও সুরাহা হয়নি। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যাট করতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
পড়ে নিন বিস্তারিত:
Shubman Gill: কতটা গুরুতর শুভমানের চোট? আদৌ ইডেনে আর ব্যাট করতে পারবেন তিনি?
শামির খেলা দেখতে যাবেন আগরকর
রবিবার (১৬ নভেম্বর) থেকে অসমের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা ক্রিকেট দল। এই ম্য়াচটি কল্যাণী স্টেডিয়ামে আয়োজন করা হবে। বাংলার হয়ে খেলতে নামবেন পেস তারকা মহম্মদ শামি। শোনা যাচ্ছে, শামির বোলিং দেখার জন্য নাকি কল্যাণী স্টেডিয়ামে আসতে পারেন টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচক অজিত আগরকর। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কিছু জানা যায়নি।
পড়ে নিন বিস্তারিত:
Mohammed Shami and Ajit Agarkar: শামির বোলিং আদৌ দেখবেন আগরকর? বিশেষ শর্তেই আটকাল জট
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us