/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: মঙ্গলবার (২০ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, চলতি মহিলা প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, ব্যাডমিন্টন থেকে অবসরের কথা ঘোষণা করেছেন সাইনা নেহওয়াল। এদিকে আবার কোচ গৌতম গম্ভীরের সঙ্গে গ্রেগ চ্যাপেলের চলছে তুল্যমূল্য বিচার। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
দ্বিতীয় জয় দিল্লির
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস। দিল্লির অধিনায়ক জেমিমা রডরিগস ৫১ রানে অপরাজিত রইলেন। সত্যি কথা বলতে কী, তিনি ম্য়াচজয়ী ইনিংস খেলেন। চলতি টুর্নামেন্টে এটা দিল্লির দ্বিতীয় জয়। অন্যদিকে, মুম্বই ৬ ম্য়াচের মধ্যে চতুর্থ পরাজয় স্বীকার করল।
পড়ে নিন বিস্তারিত:
MI-W vs DC-W, WPL 2026 Highlights: দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা
সাইনার অবসর
ভারতের তারকা মহিলা শাটলার সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন থেকে অবসর গ্রহণ করেছেন। গত ২ বছরে তিনি একাধিকবার চোটে আক্রান্ত হয়েছিলেন। বিশেষ করে ভুগছিলেন হাঁটুর সমস্যায়। এবার সাইনা জানালেন, আন্তর্জাতিক স্তরের চাপ আর তিনি গ্রহণ করতে পারছেন না। উল্লেখ্য, ২০১২ সালে ব্রোঞ্জ় পদক জয় করেছিলেন সাইনা। তবে ২০২৩ সালে সিঙ্গাপুর ওপেনে তাঁকে শেষবার প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখতে পাওয়া গিয়েছিল। যদিও সেইসময় তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেননি।
পড়ে নিন বিস্তারিত:
Saina Nehwal Retirement: কেন আচমকা অবসর গ্রহণ করলেন সাইনা? সামনে এল আসল কারণ
গম্ভীরের সঙ্গে চ্যাপেলের তুলনা
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। টিম ইন্ডিয়ার সমর্থকরা এবার দলের হেড কোচ গৌতম গম্ভীরের পদত্যাগ দাবি করছেন। টেস্ট এবং ওয়ানডে ফরম্য়াটে টিম ইন্ডিয়ার রেকর্ড গম্ভীরের কোচিংয়ে বেশ খারাপ। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত তাঁর সঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের তুলনা টানতে শুরু করেছেন। পরিসংখ্যান বলছে, একটি ফরম্য়াটে তো চ্যাপেল সাহেবের থেকেও রেকর্ড খারাপ 'গুরু' গম্ভীরের। আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।
পড়ে নিন বিস্তারিত:
লিজ়েলের বিতর্কিত আউট
দিল্লি ক্যাপিটালসের ব্যাটার লিজ়েল লি'র আউট নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। লি'কে আউট দেওয়ার আগে তৃতীয় আম্পায়ার অনেকটা সময় গ্রহণ করেছিলেন। অবশেষে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার (২০ জানুয়ারি) বরোদায় দিল্লি ক্যাপিটাল এবং মুম্বই ইন্ডিয়ান্স ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ত্রয়োদশ ম্য়াচ খেলতে নেমেছে। আর এই আউটের পরই গোটা ম্য়াচের হাওয়া গরম হয়ে উঠেছে।
পড়ে নিন বিস্তারিত:
Lizelle Lee Out Controversy: আদৌ আউট ছিলেন লিজ়েল লি? আম্পায়ারের 'বিতর্কিত' সিদ্ধান্তে একাধিক প্রশ্ন
বাড়তে চলেছে বিশ্বকাপ দেখার খরচ
ভারতের ক্রিকেট দল বর্তমানে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে। ওয়ানডে সিরিজের পর আপাতত সকলের নজর টি-২০ সিরিজের উপর রয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই সিরিজ। এই সিরিজের সরাসরি সম্প্রচার জিও হটস্টারে করা হবে। তবে এই ম্য়াচ দেখার জন্য ফ্যানেদের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হয়। তবে এই সিরিজের মাঝপথেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা একটা বড়সড় ধাক্কা খেল। যদি আগামীদিনেও এই জিও হটস্টারেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা লাইভ খেলা দেখতে চান, তাহলে আরও বেশি পরিমাণে পকেট খালি করতে হবে। জিও হটস্টারের পক্ষ থেকে নতুন প্ল্যান ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে এই প্ল্যান লাগু হয়ে যাবে।
পড়ে নিন বিস্তারিত:
আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us