/indian-express-bangla/media/media_files/2025/11/07/7-november-2025-11-07-23-06-49.png)
দেখে নিন এখনই
Top 5 Sports News: শুক্রবার (৭ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর বাড়িতে ফিরলেন রিচা ঘোষ। অন্যদিকে, সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। এদিকে আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করল পাকিস্তান ক্রিকেট দল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
বাড়ি ফিরলেন রিচা ঘোষ
অবশেষে হল প্রতীক্ষার অবসান। শিলিগুড়িতে পা রাখলেন বাংলার তারকা ক্রিকেটার রিচা ঘোষ (Richa Ghosh)। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টা নাগাদ বাগডোগরা বিমান বন্দরে আসেন রিচা। বিমান বন্দরের ঠিক বাইরেই একটি হুড খোলা জিপ তাঁর জন্য রাখা ছিল। সেই গাড়িতে সামনের সিটে বসেন রিচা। রওনা দেন বাড়ির পথে।
পড়ে নিন বিস্তারিত:
Richa Ghosh Felicitation: হুড খোলা গাড়িতে চাপিয়ে 'বরণ' রিচাকে, জনজোয়ারে ভাসছে শিলিগুড়ি
মানবিক রূপ প্রধানমন্ত্রীর
গত বুধবার (৫ নভেম্বর) নিজের বাসভবনে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের (Indian Women Cricket Team) সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী নিজের হাতে করে ক্রিকেটারদের মিষ্টি খাওয়ান। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চোটে কাহিল প্রতীকা রাওয়ালের (Pratika Rawal) জন্য তিনি নিজে খাবার সার্ভ করছেন।
পড়ে নিন বিস্তারিত:
Narendra Modi Latest News: হুইল চেয়ারে বসে প্রতীকা, খাবার এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী! ভাইরাল ভিডিও
দুরমুশ পাকিস্তান
পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দুর্দান্ত শতরান হাঁকালেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক (Quinton De Kock)। অবসর ভেঙে ফেরার পর তিনি যে এমন খেলা দেখাবেন, তা কেউ কল্পনা করেননি। পাশাপাশি পাকিস্তান এই ম্য়াচে ৮ উইকেটে হেরে যায়। ব্যাপারটা নিয়ে বিশ্ব ক্রিকেটে ইতিমধ্যে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।
পড়ে নিন বিস্তারিত:
Pakistan Cricket Team: মুখ থুবড়ে পড়ল পাকিস্তান, থেঁতো করে দিলেন এই তারকা ক্রিকেটার!
বড় ধাক্কা খেলেন হাসিন জাহান
সম্প্রতি হাসিন জাহান (Hasin Jahan) তাঁর খোরপোশের অঙ্ক বাড়ানোর জন্য একটি পিটিশন দাখিল করেছিলেন। এবার আদালত এই পিটিশনের উপর একটি নোটিশ জারি করেছে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, 'প্রতি মাসে ৪ লাখ টাকার অঙ্কটা কি নেহাতই কম?
পড়ে নিন বিস্তারিত:
Mohammed Shami Controversy: সুপ্রিম কোর্টে 'বড় ধাক্কা' হাসিনের, এবার কী করবেন সামি পত্নী?
বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের ৪ ম্য়াচেই জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, শেষ ম্য়াচে হয়ত তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। যদি বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে হর্ষিত রানা হয়ত প্রথম একাদশে সুযোগ পেতে পারেন।
পড়ে নিন বিস্তারিত:
IND vs AUS 5th T20I, Playing XI: বাদের খাতায় তারকা ক্রিকেটার! চরম সিদ্ধান্ত নিতে চলেছেন সূর্যকুমার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us