Top 5 Sports News, 26 January: একদিকে মুম্বইয়ের জয়, অন্যদিকে অভিষেকের রেকর্ড!

Top 5 Sports News: সোমবার (২৬ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: সোমবার (২৬ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: সোমবার (২৬ জানুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫ রানে জয়লাভ করল মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি আইএস বিন্দ্রা। এদিকে আবার মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে নয়া ইতিহাস কায়েম করলেন অভিষেক শর্মা। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

মুম্বইয়ের জয়

 ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে সোমবার অর্থাৎ ২৬ জানুয়ারি রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজন করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই নজরকাড়া পারফরম্যান্স করে। জবাবে আরসিবি-র ব্যাটিং একেবারেই জঘন্য হয়। মুম্বইয়ের হয়ে ন্যাট শিভার ব্রান্ট চোখ ধাঁধানো একটি শতরান করেন। এবারের মহিলা প্রিমিয়ার লিগে ব্রান্টই প্রথম শতরান করলেন। আর এই শতরানের দৌলতেই মুম্বই ১৫ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দেয়।

পড়ে নিন বিস্তারিত:

WPL 2026 MI vs RCB: আগুন সেঞ্চুরি ন্যাট শিভার ব্রান্টের, তৃতীয় জয় ছিনিয়ে আনল মুম্বই ইন্ডিয়ান্স

অনিশ্চিত ওয়াশিংটন

ভারতের তারকা স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে নিয়ে একটা দুঃসংবাদ কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। সুন্দরের ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। এদিকে বিসিসিআই নির্দেশ দিয়েছে, সুন্দরের রিপ্লেসমেন্ট হিসেবে যেন একজন স্পিন অলরাউন্ডারকে প্রস্তুত করে রাখা হয়।

পড়ে নিন বিস্তারিত:

ICC T20I World Cup 2026: বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেতে পারে টিম ইন্ডিয়া, ছিটকে যেতে পারেন এই ম্য়াচ উইনার!

প্রয়াত বিন্দ্রা

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা রবিবার (২৫ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ৮৪ বছর বয়সে তিনি পাড়ি দিলেন চিরনিদ্রার দেশে। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্য়ান জয় শাহ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘণ পোস্টও করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটে বিন্দ্রার অবদান অনস্বীকার্য।

পড়ে নিন বিস্তারিত:

প্রয়াত BCCI-র প্রাক্তন সভাপতি, শোকে ডুবল ভারতীয় ক্রিকেট! শ্রদ্ধাজ্ঞাপন জয় শাহের

রেকর্ড অভিষেকের

গত ম্য়াচে গোল্ডেন ডাক হওয়ার পর অভিষেক এই ম্য়াচে ব্যাট হাতে কার্যত তাণ্ডব করলেন। কিউয়ি বোলারদের তিনি কার্যত পিটিয়ে ছাল-চামড়া গুটিয়ে দেন। সেইসঙ্গে ভেঙে দেন রোহিত শর্মার রেকর্ডও। এর পাশাপাশি ১৪ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি কায়েম করলেন।

পড়ে নিন বিস্তারিত:

Abhishek Sharma Record: মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি, ক্রিকেট ইতিহাসে নয়া রেকর্ড অভিষেকের

বাংলাদেশ ক্রিকেটে নয়া বিতর্ক

বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপাতত যা ডামাডোল চলছে, তাতে অনেকেই আশা করেছিলেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হয়ত শক্ত হাতে পরিস্থিতি সামাল দেবেন। কিন্তু, একেবারে বিপরীত ছবিই দেখতে পাওয়া গিয়েছে। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম মারফৎ জানা গিয়েছে, রবিবার মাঝরাতেই নাকি তিনি অস্ট্রেলিয়া চলে গিয়েছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে।

পড়ে নিন বিস্তারিত:

Bangladesh Cricket: বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই 'চরম অঘটন' বাংলাদেশে, মাঝরাতে দেশ ছাড়লেন বুলবুল!

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

BCCI Bangladesh Cricket Abhishek Sharma ICC T20I World Cup 2026 WPL 2026