/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Top-youth-athletes-among-41-who-fail-age-verification-test.jpg)
মুখ পুড়ল জাতীয় চ্যাম্পিয়নশিপের, বয়স ভাঁড়ানোয় অভিযুক্ত ৪১ (ছবি টুইটার/অ্যাথলেট্রিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া)
মুখ পুড়ল জাতীয় যুব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের। রায়পুরে অনুষ্ঠিত ইভেন্টের ১৬তম আসরে ৪১ জনের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠল। আশ্চর্যের বিষয় বয়স কমানোর অভিযোগ উঠেছে দেশের প্রথমসারির যুব অ্যাথলিটদের বিরুদ্ধেই।
অভিযুক্তদের মধ্যে রয়েছে দিল্লির স্প্রিন্টার নিসার আহমেদ, যার খেলো ইন্ডিয়া গেমসে একাধিক স্বর্ণ পদক রয়েছে। এছাড়াও আছে ঝাড়খণ্ডের আদিত্য প্রকাশ (১১০মিটার হার্ডেল, ৪০০মিটার), রাজস্থানের আশিস পুনিয়া (হ্যামার থ্রো), উত্তরপ্রদেশের ওয়াসিম তোমার (৮০০মিটার)। তোমারেরই সতীর্থ লভিশ কুমারও (২০০ মিটার, ৪০০ মিটার) অভিযুক্ত।
আরও পড়ুন: ক্রিকেট চলবে, দৌড়োদৌড়ি লাফালাফি চলবে না
টুর্নামেন্টের ওয়েবসাইটে যে 'ডিকিউ (ডিসকোয়ালিফায়েড ওভারএজ)' তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে নিসার ও অন্যদের নাম রয়েছে। এই চ্যাম্পিয়নশিপে দেশের সেরা তরুণ অ্যাথলিটরাই রয়েছেন। এটাই তাদের কাছে আগামী মাসে হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপের ট্রায়াল হতে চলেছে।
অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (এএফআই) সদস্য দিবেশ ভাল বলছেন, "আমরা এটা লক্ষ্য করে দেখেছি যে, ডোপিং আর বয়স ভাঁড়ানো এই স্পোর্টসের সবচেয়ে বড় দু'টো সমস্যা। রায়পুরে যুব চ্যাম্পিয়নশিপে এজ ভেরিফিকেশনের মেডিক্যাল টেস্ট করাই হয়েছে বিষয়গুলোকে পরিষ্কার করার জন্য়। এর ফলে কোচেরা কিশোর বয়স থেকেই অ্যাথলিটদের বয়য়ের বিষয়টা মাথায় রাখতে পারবেন।" গত সোমবার রেজিস্ট্রেশনের সময় অ্যাথলিটদের শারীরিক বৈশিষ্ট্য ও অসাধারণ পারফরম্যান্স দেখার পরেই এএফআই-এর তাদের বয়স নিয়ে সন্দেহ হয়। এরপর তাদের হাড়ের বয়স পরীক্ষার পাশাপাশি রেডিওলজি রিপোর্টও দেখা হয়।চলতি মাসের শেষের দিকে এএফআই বয়স পরীক্ষার বৈঠকে বসবে। অভিযুক্তদের নির্বাসনে পাঠানো হতে পারে।
Read the full story in English


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us