/indian-express-bangla/media/media_files/2025/08/29/cricketer-death-2025-08-29-15-24-28.jpg)
ছবিটি প্রতীকী
Tripura Cricket: সম্প্রতি আইপিএল নিলামি প্রক্রিয়ার নাম থাকলেও কোন দল তাঁকে বুকিং না করার পর সম্প্রতি সারা দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে সমালোচনার যে ঝড় উঠেছে, তার মধ্যেই রাজ্যের ক্রিকেট বিস্ময় এবং রঞ্জি তারকা মণিশঙ্কর মুড়াসিং কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করলো ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ।
আরও পড়ুন:
Tripura News: ২০ বছরের মধ্যে সর্বনিন্ম অপরাধ! রেকর্ড গড়ল বাংলাদেশ পার্শ্ববর্তী এই রাজ্য
ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মণিশঙ্কর
মঙ্গলবার (১৩ জানুয়ারি) একটি বিজ্ঞপ্তি জারি করে জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছে, স্বশাসিত উপজাতি জেলা পরিষদ এলাকায় যুবা উন্নয়ন এবং খেলাধুলার প্রচার, প্রসারের জন্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে মণিশঙ্করকে। অস্থায়ী নিয়োগ হলেও আপাতত: তিনবছরের জন্যে নিয়োগ করা হয়েছে তাঁকে। এই ৩ বছর সময়কালে ফি বছর ১০ লাখ টাকা স্থির বেতনে তাঁকে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
Tripura: ত্রিপুরায় শাসক জোটের অন্দরে ফাটল? BJP কার্যালয় তৈরি ঘিরে রক্তাক্ত হেজামারা
এছাড়াও খেলাধুলার প্রসার কিংবা যুবা উন্নয়নের জন্যে কোথাও কাজ করতে হলে তাকে জেলা পরিষদের গ্রুপ বি ক্যাটাগরিভুক্ত আধিকারিকদের সমতুল্য মহার্ঘভাতা কিংবা টিএ ইত্যাদি দেয়া হবে।
আরও পড়ুন:
মণিশঙ্করকে এডিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করার জন্যে সম্প্রতি ADC-র সদস্য তথা রাজ্য সরকারের শাসক জোট শরিক দল তিপ্রা মথার প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা নিজেই জেলা পরিষদ কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছিলেন। বস্তুত: তাঁর প্রস্তাব মেনেই আজ এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
আগরতলা থেকে ৭৫ কিমি দূরে অবস্থিত মুড়াসিং পাড়ায় জন্ম মণিশঙ্করের। প্রায় না এর সমান টিভি দেখার সুযোগ, রাজ্য ক্রিকেট এর কোন বড়ো ম্যাচ দেখার সুযোগ নেই, এমনকি কোন স্টেডিয়ামও নেই ধারেকাছে - এমন পরিস্থিতিতে বড়ো হয়ে ওঠা তাঁর। ফিজিক্যাল ইন্সট্রাক্টর বাবার উৎসাহে, এবং পরবর্তী সময়ে আগরতলায় সরকার পরিচালিত স্পোর্টস একাডেমি - এনএসআরসিসি তে যোগ দিয়ে ক্রিকেট খেলাধুলার প্রতি উৎসাহ বাড়ে মনিশংকরের।
অনূর্ধ্ব ১২ এবং অনূর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে খেলে নাম করা মণিশঙ্কর গ্রামের সেই ধূসর খেলার মাঠ থেকে আজ অনেক দূর এসেছে; ২০১৯-২০২০ সালে রঞ্জি ক্রিকেটে সেরা অল রাউন্ডার হওয়ায় লালা অমরনাথ অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
সম্প্রতি ডিসেম্বর, ২০২৫ এ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কর্ণাটক এবং দিল্লিকে হারিয়ে দিয়ে তাঁকে লাগিয়ে দিয়েছিল ত্রিপুরার ক্রিকেট দল। সেখানে ৩৫ বলে ৬৯ রান অর্জন করে আবার সুপার ওভারে বলে হাতে দারুন কামাল দেখিয়েছিলেন তিনি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us