Under-19 Asia Cup Final: এশিয়া কাপ ফাইনালে ভরাডুবি ভারতের, নেপথ্যে কোন চার বড় কারণ, সমীর মিনহাসের বিধ্বংসী ইনিংসে কার্যত শেষ টিম ইন্ডিয়া

Under-19 Asia Cup Final: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চরম হতাশার মুখে পড়ল ভারত। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ভারতকে ১৯১ রানে হারিয়ে শিরোপা জিতে নেয়।

Under-19 Asia Cup Final: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চরম হতাশার মুখে পড়ল ভারত। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ভারতকে ১৯১ রানে হারিয়ে শিরোপা জিতে নেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
U19 Asia Cup Final, India vs Pakistan U19, India U19 loss reasons, Samir Minhas century, Pakistan U19 Asia Cup win, India U19 batting collapse, India U19 bowling failure, Asia Cup U19 final analysis, cricket news in Bengali

সমীর মিনহাসের বিধ্বংসী ইনিংসে কার্যত শেষ টিম ইন্ডিয়া

Under-19 Asia Cup Final: এশিয়া কাপ ফাইনালে ভারতের ভরাডুবির নেপথ্যে চার বড় কারণ, সমীর মিনহাসের  বিধ্বংসী ইনিংসে কার্যত শেষ টিম ইন্ডিয়া

Advertisment

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চরম হতাশার মুখে পড়ল ভারত। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ভারতকে ১৯১ রানে হারিয়ে শিরোপা জিতে নেয়। এটি পাকিস্তানের দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়। ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে বিশাল ৩৪৭ রান, জবাবে টিম ইন্ডিয়া মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায়। ব্যাটিং ও বোলিং দু’দিকেই ব্যর্থতার ছবি স্পষ্ট ছিল ভারতীয় শিবিরে।

ভারতের পরাজয়ের অন্যতম প্রধান কারণ ছিলেন পাকিস্তানের ওপেনার সমীর মিনহাস। ফাইনালে তিনি ১১৩ বলে ১৭২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গোটা টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ফর্মে ছিলেন মিনহাস। ফাইনালের আগে চার ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ২৯৯ রান। তবু ভারতীয় দল তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা নিতে ব্যর্থ হয়। এর ফলেই ভারতীয় বোলারদের কার্যত একাই ধ্বংস করে দেন এই পাকিস্তানি ওপেনার।

বোলিং ব্যর্থতার পর ব্যাট হাতেও চাপ সামলাতে পারেনি টিম ইন্ডিয়া। ৩৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতের ব্যাটিং লাইন আপ। মাত্র ৪৯ রানের  মধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যায়। বৈভব সূর্যবংশী করেন ২৬ রান, অধিনায়ক আয়ুষ মাত্রে আউট হন মাত্র ২ রানে। চাপের মুখে ফর্মে থাকা  বিহান মালহোত্রা ও অভিজ্ঞান কুণ্ডুর মতো ব্যাটসম্যানরাও নিজেদের ধরে রাখতে পারেননি।

কৌশলগত সিদ্ধান্তও ভারতের বিপক্ষে যায়। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাস বলছে, ফাইনালে রান তাড়া করা দল খুব কম ক্ষেত্রেই সফল হয়েছে। আগের ১১টি ফাইনালে মাত্র দু’বার তাড়া করা দল জিতেছে। তবু ফাইনালে টস জিতে ভারত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বড় মঞ্চে বিশাল রান তাড়া করার অতিরিক্ত চাপেই ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ।

এছাড়া পাকিস্তানের শক্তিশালী পেস আক্রমণও ভারতের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। পাকিস্তানি ফাস্ট বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। পুরো দল ১৫৬ রানে অলআউট হয়ে যায় এবং সবকটি উইকেটই নেন পাকিস্তানের পেসাররা। আলি রাজা ৬.২ ওভারে ৪টি উইকেট তুলে নেন। পাশাপাশি মোহাম্মদ শায়ান, আবদুল সুবহান এবং হুজাইফা আহসান প্রত্যেকেই দুটি করে উইকেট তুলে নেন।

সব মিলিয়ে, ফাইনালে ভুল কৌশল, বোলিং ব্যর্থতা, চাপ সামলাতে না পারা ব্যাটিং এবং সমীর মিনহাসের বিধ্বংসী ইনিংস এই চার কারণেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বড় ব্যবধানে হার স্বীকার করতে হল টিম ইন্ডিয়াকে।

আরও পড়ুন- ১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

খেলাধুলায় বাংলার মুকুটে জুড়ল নয়া পালক, ছত্তিশগড়কে দুরমুশ করে চ্যাম্পিয়ন, বাঙালি হিসাবে এই সাফল্যে গর্ব হবে

india pakistan Vaibhav Suryavanshi