/indian-express-bangla/media/media_files/2026/01/12/grace-harris-2026-01-12-22-40-04.jpg)
দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন গ্রেস হ্যারিস
UPW vs RCB Highlights: সোমবার (১২ জানুয়ারি) ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে (WPL 2026) পঞ্চম ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz) -এর মধ্যে একপেশে লড়াই হল। বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন গ্রেস হ্যারিস। শেষপর্যন্ত স্মৃতি মান্ধানার দল ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করল। ইতিপূর্বে, তারা টুর্নামেন্টের প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকেও হারিয়েছিল। অন্যদিকে, পরপর ২ ম্যাচ হেরে উত্তরপ্রদেশের যোদ্ধারা বেশ খানিকটা বেকায়দায় পড়ে গিয়েছে।
আরও পড়ুন:
GG vs UPW, WPL 2026 Highlights: তীরে এসে তরী ডুবল ইউপি-র, প্রথম ম্য়াচই পকেটে পুরল গুজরাট
বিধ্বংসী হাফসেঞ্চুরি হ্যারিসের
জয়ের জন্য ১৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ধামাকাদার ব্যাটিং করলেন আরসিবি ওপেনার গ্রেস হ্যারিস। মাত্র ৪০ বলে ৮৫ রানের একটি বিধ্বংসী ইনিংস তিনি দলকে উপহার দেন। আর এই রানটাই যোদ্ধাবাহিনীকে একেবারে ধরাশায়ী করে দেয়। পাশাপাশি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক স্মৃতি মান্ধানার সঙ্গে ১৩৭ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন হ্যারিস। স্মৃতি শেষপর্যন্ত ৪৭ রানে অপরাজিত থাকেন। ৪৭ বল বাকি থাকতেই আরসিবি কাঙ্খিত রানের টার্গেট অর্জন করে ফেলে।
আরও পড়ুন:
Royal Challengers Bengaluru: এবার RCB-র হয়ে খেলবেন এই সুন্দরী, আগুন ছোটাবেন বল হাতে!
ডটিন-দীপ্তির লড়াই
ইতিপূর্বে, ইউপি ওয়ারিয়র্সের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত মুখ থুবড়ে পড়েছিল। মাত্র ৫০ রানের মধ্যে ৫ টপ-অর্ডার ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দলের হাল ধরেন ডিয়েন্ড্রা ডটিন এবং দীপ্তি শর্মা। ষষ্ঠ উইকেটে তাঁদের মধ্যে ৯৩ রানের পার্টনারশিপ না গড়ে উঠলে, এই সম্মানজনক স্কোরটুকুও তারা খাড়া করতে পারত না। আরসিবি বোলারদের মধ্যে নাদিন ডি ক্লার্ক এবং শ্রেয়াঙ্কা পাটিল দুটো করে উইকেট শিকার করেছেন। এছাড়া একটি উইকেট নিয়েছেন লরেন বেল।
আরও পড়ুন:
MI vs RCB, WPL 2026 Highlights: জয় দিয়ে WPL শুরু স্মৃতিদের, শেষবেলায় বাজিমাত নাদিনের
হেড টু হেড রেকর্ড
দুটো দলের মধ্যে যদি হেড টু হেড রেকর্ড বিচার করা হয়, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ইউপি ওয়ারিয়র্সের মধ্যে এখনও পর্যন্ত যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত মোট ৭ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে কিছুটা হলেও এগিয়ে থাকবে আরসিবি। কারণ, আজকের ম্য়াচের পর তারা মোট ৪ জয়লাভ করল।
- Jan 12, 2026 22:29 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: ৯ উইকেটে জয় আরসিবি-র
UPW vs RCB, WPL 2026 Live Updates: ভাগ্যের চাকা বদলাতে পারল না ইউপি ওয়ারিয়র্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বি্রুদ্ধে তারা ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেল।
- Jan 12, 2026 22:24 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: গ্রেস হ্যারিস আউট
UPW vs RCB, WPL 2026 Live Updates: ৪০ বলে ৮৫ রানের ধামাকা ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন গ্রেস হ্যারিস। এই ম্য়াচটা তিনি কার্যত একপেশে করে দেন। আরসিবি-র জিততে আর মাত্র ৭ রান দরকার।
- Jan 12, 2026 22:23 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: জয়ের লক্ষ্যে এগোচ্ছে আরসিবি
UPW vs RCB, WPL 2026 Live Updates: ৭ ওভার শেষে স্কোর বোর্ডে ৮৭ রান যোগ হয়েছে। এই ম্য়াচে আরসিবি-র জয় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। হ্যারিস ৫৫ এবং স্মৃতি ২৮ রানে ব্যাট করছেন। জয়ের জন্য আর মাত্র ৫৭ রান দরকার।
- Jan 12, 2026 22:21 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: ২২ বলে হাফসেঞ্চুরি গ্রেসের
UPW vs RCB, WPL 2026 Live Updates: মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন গ্রেস হ্যারিস। আরসিবি আপাতত তুফানি পারফরম্য়ান্স করছে। ৬ ওভার শেষে তারা বিনা উইকেটে ৭৮ রান করে ফেলেছে।
- Jan 12, 2026 22:20 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: ঝোড়ো শুরুয়াত আরসিবি-র
UPW vs RCB, WPL 2026 Live Updates: ৫ ওভার শেষে আরসিবি ৪৬ রান করে ফেলেছে। গ্রেস হ্যারিস ১৭ বলে ২৫ রান করেছেন। অন্যদিকে স্মৃতি মান্ধানাও ১৩ বলে ১৯ রান করে ফেলেছেন।
- Jan 12, 2026 21:46 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: ২ ওভার শেষে আরসিবি-র স্কোর ১৫/০
UPW vs RCB, WPL 2026 Live Updates: ২ ওভার শেষে আরসিবি-র স্কোর বিনা উইকেটে ১৫ রান। গ্রেস হ্যারিস ১০ এবং স্মৃতি মান্ধানা ৫ রানে ব্যাট করছেন। ক্রান্তি গৌড় প্রথম ওভারেই ৬ রান খরচ করে ফেললেন।
- Jan 12, 2026 21:45 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: আরসিবি-র সামনে ১৪৪ রানের টার্গেট
UPW vs RCB, WPL 2026 Live Updates: প্রথমে ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৩ রান তুলতে পারে। ডটিন এবং দীপ্তির মধ্যে ৯৩ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটিই ইউপি যোদ্ধাদের একটি সম্মানজনক স্কোরে নিয়ে যায়। শেষপর্যন্ত ডটিন ৪০ এবং দীপ্তি ৪৫ রানে অপরাজিত থাকেন।
- Jan 12, 2026 21:00 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: ১৬ ওভার শেষে ইউপি ১০০/৫
UPW vs RCB, WPL 2026 Live Updates: ১৬ ওভার শেষে, ইউপি ওয়ারিয়র্স ১০০ রানে পৌঁছেছে। ডটিন এবং দীপ্তি শর্মা ক্রিজে স্থির। পরবর্তী চার ওভারে কিছু বিস্ফোরক ব্যাটিং দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ডটিন ২৫ রানে এবং দীপ্তি ১৯ রানে ব্যাট করছেন।
- Jan 12, 2026 20:31 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: প্যাভিলিয়নে ইউপি-র অর্ধেক দল
UPW vs RCB, WPL 2026 Live Updates: নাদিন ডি ক্লার্ক প্রথম ওভারের প্রথম ২ বলেই দুটো উইকেট তুলে নিলেন। শ্বেতা সেহরাওয়াত গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ইতিপুর্বে তিনি কিরণ নবগিরের উইকেটও শিকার করেছিলেন। ৫০ রানে ইউপি ওয়ারিয়র্সের অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে গেল।
- Jan 12, 2026 20:28 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: আসতে না আসতেই ধাক্কা দিলেন ডি ক্লার্ক
UPW vs RCB, WPL 2026 Live Updates: নাদিন ডি ক্লার্ক আসতে না আসতেই স্পেলের প্রথম বলে আরসিবি-কে সাফল্য এনে দিলেন। তিনি কিরণ নবগিরেকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। ইউপি ওয়ারিয়র্স এবার বেশ চাপে পড়ে গেল। ৫০ রানের মধ্যেই তারা চতুর্থ উইকেট হারিয়ে ফেলল।
- Jan 12, 2026 20:26 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: শ্রেয়াঙ্কার ডবল ধামাল, লিচফিল্ড আউট
UPW vs RCB, WPL 2026 Live Updates: একই ওভারে ডবল ধামাকা করলেন শ্রেয়াঙ্কা পাটিল। মেগ ল্যানিংয়ের পর তিনি ফোয়েবে লিচফিল্ডের উইকেটও শিকার করলেন। ইউপি ওয়ারিয়র্স আপাতত ৫০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলল। কিরণ নবগিরে এবং দীপ্তি শর্মা আপাতত উইকেটে রয়েছেন।
- Jan 12, 2026 20:24 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: ল্যানিংকে আউট করলেন শ্রেয়াঙ্কা
UPW vs RCB, WPL 2026 Live Updates: এবার শ্রেয়াঙ্কা শেষপর্যন্ত মেগ ল্যানিংকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন। গত ওভারে অল্পের জন্য ল্যানিং বেঁচে যান। এবার রাধা যাদব ক্যাচ নিতে কোনও ভুল করলেন না।
ইউপি ওয়ারিয়র্সের স্কোর - ৩৯/২
- Jan 12, 2026 20:23 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: দূর্ভাগ্য শ্রেয়াঙ্কা পাটিলের
UPW vs RCB, WPL 2026 Live Updates: আরসিবি ব্রিগেডকে প্রায় দ্বিতীয় উইকেট এনে দিয়েছিলেন শ্রেয়াঙ্কা পাটিল। মেগ ল্যানিংয়ের উইকেট শিকার করেন তিনি। কিন্তু, অরুন্ধতী রেড্ডি ক্লিন ক্যাচ নিতে পারলেন না। প্রথমে আউট হয়েই গিয়েছিলেন। কিন্তু, তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত বদল করেন। ল্যানিং বেঁচে যান।
৬ ওভার শেষে ইউপি ওয়ারিয়র্সের স্কোর - ৩৬/১
- Jan 12, 2026 20:19 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: হারলিনের উইকেট নিলেন লরেন বেল
UPW vs RCB, WPL 2026 Live Updates: আরসিবি-কে প্রথম সাফল্য এনে দিলেন লরেন বেল। তৃতীয় ওভারেই তিনি হারলিন দেওলকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন। ১৪ বলে ১১ রান করে ফিরলেন হারলিন।
ইউপি ওয়ারিয়র্সের স্কোর - ২১/১
- Jan 12, 2026 20:17 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: শ্লথ ব্যাটিং ইউপি-র, রান যেন এগোচ্ছেই না
UPW vs RCB, WPL 2026 Live Updates: আরসিবি-র হয়ে লরেন বেল প্রথম ২ ওভারে মাত্র ৭ রান দিলেন। লিন্সে স্মিথও প্রথম ওভারে মাত্র ৬ রান দিয়েছেন। মেগ ল্যানিং এবং হারলিন দেওল ইউপি-র হয়ে এখনও পর্যন্ত যথেষ্ট শ্লথ ব্যাটিং করছেন।
৩ ওভার শেষে ইউপি ওয়ারিয়র্সের স্কোর - ১৩/০
- Jan 12, 2026 20:11 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: শুরু হল ইউপি ওয়ারিয়র্সের ব্যাটিং
UPW vs RCB, WPL 2026 Live Updates: মেগ ল্যানিং এবং হারলিন দেওল শুরুটা ভাল করার জন্য একেবারে প্রস্তুত।
- Jan 12, 2026 20:09 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: টস জিতল আরসিবি, প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত
UPW vs RCB, WPL 2026 Live Updates: টস জিতে আরসিবি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। স্মৃতি মান্ধানা বললেন, প্রেমা রাওয়াতের জায়গায় প্রথম একাদশে এসেছেন গৌতমী নায়েক। অন্যদিকে, ইউপি ওয়ারিয়র্সের প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি।
- Jan 12, 2026 20:07 IST
UPW vs RCB, WPL 2026 Live Updates: সুস্বাগতম
UPW vs RCB, WPL 2026 Live Updates: নমস্কার। ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের পঞ্চম ম্য়াচে আপনাদের স্বাগত। আজকের ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ইউপি ওয়ারিয়র্স খেলতে নেমেছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us