Vaibhav Suryavanshi Record: ব্যাটিং তো নয়, যেন আগুন ঝড়! বৈভবের রেকর্ড ভাঙলেন এই তারকা ব্যাটার

Vaibhav Suryavanshi Record Broken: সম্প্রতি যুব এশিয়া কাপে বৈভব সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু, এদিন তাঁর সেই রেকর্ড ভেঙে গেল। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Vaibhav Suryavanshi Record Broken: সম্প্রতি যুব এশিয়া কাপে বৈভব সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু, এদিন তাঁর সেই রেকর্ড ভেঙে গেল। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi (7)

টিম ইন্ডিয়ার ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy)। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হচ্ছে এই টুর্নামেন্ট। চেন্নাই সুপার কিংস দলের এক ব্যাটার এই টুর্নামেন্টে ধামাকাদার পারফরম্যান্স করেছেন। নাম উরভিল প্যাটেল। প্রথম ম্যাচে ঝোড়ো শতরান হাঁকিয়ে সবাইকে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন। টার্গেট তাড়া করতে নেমে এই উইকেটকিপার-ব্যাটার মাত্র ৩১ বলে নিজের শতরান পূরণ করেন।

Advertisment

Vaibhav Suryavanshi Today Match: ফের ধামাকার অপেক্ষায় বৈভব, ভয়ে কাঁপছে পাকিস্তান

ভাঙলেন বৈভবের রেকর্ড

তবে এই শতরানের পাশাপাশি তিনি ভারতের ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীর একটি রেকর্ড চুরমার করে দিয়েছেন। এই তো কয়েকদিন আগের কথা। যুব এশিয়া কাপে বৈভব সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আর এদিন উরভিল সেই রেকর্ড ভেঙে মাত্র ৩১ বলে নিজের স্বপ্ন পূরণ করেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ১১৯ রান করে তিনি আউট হন। ইতিমধ্যে উরভিলের ব্যাট থেকে ১২ চার এবং ১০ ছক্কা বেরিয়ে আসে।

Advertisment

Vaibhav Suryavanshi Latest News: বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে লণ্ডভণ্ড মরুভূমি, ধ্বংস আরব আমিরাত

ধামাকাদার জয় গুজরাটের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই ম্যাচটি গুজরাট এবং সার্ভিসেসের মধ্যে আয়োজন করা হয়েছিল। জয়ের জন্য গুজরাট এই ম্যাচে ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নামে। উর্বিলের এই ইনিংস এর সামনে সার্ভিসেসের বোলাররা কার্যত খড়কুটোর মত উড়ে যায়। শেষ পর্যন্ত ১২.৩ ওভারের মধ্যেই গুজরাট ৮ উইকেটে ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়।

Vaibhav Suryavanshi Century: মাঠজুড়ে শুধু ছক্কার বন্যা, ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে 'নজির' বৈভবের

অল্পের জন্য ভাঙতে পারলেন না নিজেরই রেকর্ড

তবে উর্ভিল অল্পের জন্য এই ম্যাচে নিজের রেকর্ড ভাঙতে পারেননি। ঠিক এক বছর আগে তিনি ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ বলে শতরান করেছিলেন। দিনটা ছিল ২৭ নভেম্বর। আর সেইসঙ্গে অভিষেক শর্মার রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। আর এদিন তো বৈভবের রেকর্ডই ভেঙে দিলেন। ২০২৬ আইপিএল টুর্নামেন্টে এই ব্যাটসম্যান যে চেন্নাই ব্রিগ্রেডের 'কালো ঘোড়া' হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Vaibhav Suryavanshi News Update: বৈভব সূর্যবংশীকে নিয়ে ধামাকা খবর, ঘুম উড়ল পাকিস্তানের

উল্লেখ্য, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে উরভিল সেভাবে নজর কাড়তে পারেননি। ৭ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তার অভিষেক হয়। এই ম্যাচে তিনি ১১ বলে ৩১ রান করে আউট হয়ে গিয়েছিলেন। তবে চেন্নাই সুপার কিংস আসন্ন মরশুমের জন্য তাঁকে রিটেন করেছে। ফলে আগামী মরশুমে তাঁর থেকে ব্যাটিং ধামাকা দেখা যাবে, তা বলা যেতেই পারে।

Vaibhav Suryavanshi Syed Mushtaq Ali Trophy