Usman Khawaja Retirement: বছরের শুরুতেই দুঃসংবাদ, টি-২০ বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন তারকা ক্রিকেটার

Usman Khawaja Retirement: অস্ট্রেলিয়ার সুপারস্টার ব্যাটার উসমান খোওয়াজা এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেই ফেললেন। একটি সাংবাদিক বৈঠক করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন খোওয়াজা।

Usman Khawaja Retirement: অস্ট্রেলিয়ার সুপারস্টার ব্যাটার উসমান খোওয়াজা এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেই ফেললেন। একটি সাংবাদিক বৈঠক করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন খোওয়াজা।

author-image
Koushik Biswas
New Update
Usman Khawaja

বিরাট কোহলির সঙ্গে উসমান খোওয়াজা

Usman Khawaja Retirement: অস্ট্রেলিয়ার সুপারস্টার ব্যাটার উসমান খোওয়াজা এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেই ফেললেন। দ্য অ্যাশেজ সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্য়াচের আগে একটি সাংবাদিক বৈঠক করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন খোওয়াজা। সিডনি টেস্টেই তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের (Australia Cricket Team) জার্সিতে শেষবার খেলতে নামবেন। এই সাংবাদিক বৈঠক চলাকালীন উসমান খোওয়াজা যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রসঙ্গত, ক্রিকেটের ৩ ফরম্য়াটেই তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন। 

Advertisment

Usman Khawaja: প্যালেস্টাইনের জন্য গলা তুলে বিতাড়িত সাংবাদিক, পাশে খোয়াজা! অস্ট্রেলিয়ান ক্রিকেটে চরম বিতর্ক

অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলেন উসমান খোওয়াজা

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খোওয়াজা এই প্রেস কনফারেন্সে বললেন, 'আমি পাকিস্তানের একজন গর্বিত মুসলিম। আমাকে বলা হয়েছিল, কোনওদিন অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলতে পারব না। আর, আজ আমাকে দেখুন।'

Sam Konstas on Usman Khawaja's wicket: বুমরাকে রাগানোটাই ছিল মস্ত ভুল, খাজাকে হারিয়ে ভেঙে পড়েছেন অজি তারকা

অবসর প্রসঙ্গে খোওয়াজা বললেন, 'এই সিদ্ধান্তটা আমার কাছে যথেষ্ট কঠিন ছিল। সবাইকে আমি শুধুমাত্র এটুকুই বলতে চাই। যখন বুঝতে পারছিলাম যে আমি আর খেলতে পারব না, তখনই গোটা বিষয়টা দলের সতীর্থদের জানিয়ে দিয়েছিলাম। বলতে না বলতেই আমি কান্নায় ভেঙে পড়ি। এই অবসরের সিদ্ধান্তটা যে আমার কাছে কতখানি কঠিন ছিল, তা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হতে চলেছে। সেই আবেগগুলো আমার মধ্যে জমে রয়েছে।'

Michael Clarke slams Usman Khawaja: বুমরার ভয়ে পালিয়ে গেল, সামনে ঠেলল বাচ্চাটাকে! হারের পরেই ঝড়ো সমালোচনার মুখে খোয়াজা

দুর্দান্ত কেরিয়ার উসমান খোওয়াজার

অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ওপেনার হিসেবেই অধিকাংশ ম্য়াচ খেলছেন উসমান খোওয়াজা। এখনও পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৮৭ টেস্ট ম্য়াচে ৪৩.৩৯ ব্যাটিং গড়ে মোট ৬,২০৬ রান করেছেন। ইতিমধ্যে তিনি ১৬ শতরান এবং ২৮ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। এই ফরম্য়াটে তাঁর সর্বাধিক স্কোর ২৩২ রান। এর পাশাপাশি তিনি ৪০ ওয়ানডে ম্যাচে ৪২-এর ব্যাটিং গড়ে ১,৫৫৪ রান করেছেন। এরমধ্যে ২ শতরান এবং ১২ হাফসেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ৮৪.০৯। টি-২০ ক্রিকেটে উসমান খোওয়াজা ৯ ম্য়াচে ২৬.৭৭ ব্যাটিং গড়ে মোট ২৪১ রান করেছেন। ইতিমধ্যে তিনি একটাই শতরান করেছেন।

Australia Cricket Team Usman Khawaja