/indian-express-bangla/media/media_files/2026/02/13/usman-tariq-pakistan-2026-02-13-00-35-02.jpg)
পাকিস্তানের স্পিনার উসমান তারিক
ICC T20I World CUp 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি সবথেকে হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে খেলতে নামবে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) ক্রিকেট দল। তবে এই ম্য়াচে খেলতে নামার আগে পাকিস্তান স্পিনার উসমান তারিকের (Usman Tariq) বোলিং অ্যাকশন নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তারিকের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ? কী বলছে আইসিসি-র নিয়ম? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান ক্রিকেট দল। এই ম্য়াচে নজরকাড়া বোলিং পারফরম্যান্স করেছিলেন উসমান তারিক। মোট ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। কিন্তু, এই পারফরম্য়ান্সকে ঢাকা দিয়েছিল তারিকের চর্চিত বোলিং অ্যাকশন।
আরও পড়ুন:
তারিকের অ্যাকশন বৈধ না অবৈধ?
টি-২০ বিশ্বকাপ নয়, বরং পাকিস্তান সুপার লিগে তারিকের বোলিং অ্যাকশন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। তিনটে ম্য়াচ খেলার পর অন-ফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব এবং রিচার্ড তাঁর অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই অভিযোগের পর তদন্ত শুরু হয়েছিল। শেষপর্যন্ত তারিককে ক্লিনচিট দেওয়া হয়।
আরও পড়ুন:
IND vs PAK World Cup Controversy: পাকিস্তান ভুল করলেও অগাধ সমর্থন! এবার বিষ উগরে দিলেন আফ্রিদি!
ওই রিপোর্টে বলা হয়, বল করার সময় তারিকের কনুই ১৫ ডিগ্রির মধ্যেই প্রসারিত হচ্ছে। আইসিসি নিয়ম অনুসারে এই বোলিং অ্যাকশন একেবারে বৈধ। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুসারে, যখন কোনও বলার বলটাকে ছুঁড়ে দেয়, একমাত্র তখনই সেই ডেলিভারি অবৈধ বলে গণ্য হয়ে থাকে।
আরও পড়ুন:
অর্থাৎ, যদি কোনও বোলার ডেলিভারির সময় তাঁর কনুই ১৫ ডিগ্রির বেশি প্রসারিত করে, তখন সেই অ্যাকশনকে অবৈধ বলে গণ্য করা হবে। খেলা চলাকালীন একজন বৈধ ডেলিভারি করছেন না অবৈধ, সেটা ম্য়াচ অফিশিয়ালরা একেবারে রিয়েল টাইমে গোটা বিষয়টা চোখের মাপে পর্যালোচনা করেন। যদি তাঁরা মনে করেন যে বোলিং অ্যাকশন অবৈধ, তখনই তাঁরা ম্য়াচ রেফারির কাছে রিপোর্ট করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us