Vaibhav Sooryavanshi Century: অল্পের জন্য জন্য মিস ডবল সেঞ্চুরি! ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

Vaibhav Sooryavanshi Century: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিজয় হাজারে ট্রফি। টুর্নামেন্টের প্রথম দিনই ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী কার্যত আগুন ব্যাটিং করলেন। বিহারের হয়ে খেলতে নেমে হাঁকালেন একটি বিধ্বংসী শতরান।

Vaibhav Sooryavanshi Century: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিজয় হাজারে ট্রফি। টুর্নামেন্টের প্রথম দিনই ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী কার্যত আগুন ব্যাটিং করলেন। বিহারের হয়ে খেলতে নেমে হাঁকালেন একটি বিধ্বংসী শতরান।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Sooryavanshi Century

শতরানের পাশাপাশি রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

Vaibhav Sooryavanshi: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। টুর্নামেন্টের প্রথম দিনই ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী কার্যত আগুন ব্যাটিং করলেন। বিহারের হয়ে খেলতে নেমে হাঁকালেন একটি বিধ্বংসী শতরান। উল্লেখ্য, মাত্র ৩৬ বলে তিনি এই তিন অঙ্কের রান স্পর্শ করলেন। কিন্তু, তারপরও বৈভবের মধ্যে থামার কোনও লক্ষণ দেখতে পাওয়া যায়নি। ঝড়ের গতিতে চালাচ্ছিলেন ব্যাট। ক্রমশ তিনি ডবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। অবশেষে ১৯০ রানে থামতে হয় তাঁকে। যদিও ততক্ষণে ইতিহাসের পাতায় নাম তুলে গড়ে ফেলেছেন এক অনন্য বিশ্ব রেকর্ড। কনিষ্ঠতম ব্যাটার হিসেবে তিনি লিস্ট এ ক্রিকেটে সেঞ্চুরির মালিক হলেন।

Advertisment

Vaibhav Suryavanshi: পাকিস্তানের কাছে হারের পর, ব্যাট হাতে ফের জ্বলে উঠবেন বৈভব! চলছে এই বড় টুর্নামেন্টের জোর প্রস্তুতি

৩৬ বলে ঝোড়ো শতরান হাঁকালেন বৈভব সূর্যবংশী

২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে বৈভব সূর্যবংশী অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। এই ম্য়াচে তিনি মাত্র ৩৬ বলে নিজের শতরান পূরণ করেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৮ ছক্কা এবং ১০ চার বেরিয়ে এসেছে। আর সেইসঙ্গে ভারতীয় লিস্ট এ ক্রিকেট ইতিহাসে সূর্যবংশী চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ন হিসেবে নিজের নাম লিখিয়ে ফেললেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পঞ্জাবের আনমোলপ্রীত সিং ৩৫ বলে হান্ড্রেড করেছিলেন। ৩৩ বলে আজই আবার শতরান করেছেন ঈশান কিষান। আর শীর্ষস্থানে রয়েছেন সাকিবুল গনি। তিনি ৩২ বলে শতরান হাঁকিয়েছেন।

Vaibhav Suryavanshi Dance Video: ভারত-পাক মহারণের আগে ফুরফুরে মেজাজে বৈভব সূর্যবংশী, দুরন্ত নাচে কোটি কোটি দেশবাসীর মন জয়, দেখুন ভিডিও

বিশ্ব রেকর্ড গড়লেন বৈভব

অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এই শতরানের পাশাপাশি বৈভব সূর্যবংশী এক নয়া ইতিহাস কায়েম করেছেন। লিস্ট এ ক্রিকেট ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটার হিসেবে তিনি শতরান হাঁকালেন। সেইসঙ্গে তিনি জহুর ইলাহির ৩৯ বছরের পুরনো রেকর্ডও ভেঙে দেন। একবার চোখ বুলিয়ে নিন, লিস্ট এ ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটার হিসেবে কারা শতরান করেছেন:

  • ১৪ বছর ২৭২ দিন - বৈভব সূর্যবংশী, বনাম অরুণাচল প্রদেশ, ২০২৫
  • ১৫ বছর ২০৯ দিন - জহুর ইলাহি, বনাম রেলওয়ে, ১৯৮৬
  • ১৬ বছর ০৯ দিন - রিয়াজ হাসান, বনাম বুস্ট রিজন, ২০১৮
  • ১৬ বছর ৯১ দিন - উসমান তারিক, বনাম গুজরানওয়ালা, ২০০০
  • ১৬ বছর ৯২ দিন - নাসির জামশেদ, বনাম করাচি ডলফিনস, ২০০৬
  • ১৬ বছর ১০৭ দিন - অম্বাতি রায়ুডু, বনাম গোয়া, ২০০২
  • ১৬ বছর ১০৯ দিন - বাবর আজম, বনাম শিয়ালকোট স্ট্যালিয়নস, ২০১১

Vaibhav Suryavanshi: অল্প বয়স, বড় স্বপ্ন, নির্ভীক ব্যাটিং স্টাইল! ২০২৫-এ বিশ্বব্যাপী পরিচিত এক তারকা বৈভব সূর্যবংশী

অল্পের জন্য দ্বিশতরান মিস করলেন বৈভব

এই ম্য়াচে দ্বিশতরান করার পরও থেমে থাকেননি বৈভব সূর্যবংশী। একের পর এক বড় শট তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসতে শুরু করে। একটা সময় তো তাঁকে আটকানো কার্যত মুশকিল হয়ে গিয়েছিল। ডবল সেঞ্চুরি স্পর্শ করার মাত্র ১০ রান আগে তিনি তেচি নেরির বল বড় শট হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান। এই ম্য়াচে বৈভব ৮৪ বলে মোট ১৯০ রান করেছেন। পাশাপাশি, ২২৬.১৯ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে তিনি ১৬ চার এবং ১৫ ছক্কা হাঁকান। যদি আরও খানিকটা তিনি দেখেশুনে ব্যাট করতেন, তাহলে আরও একটা বড় রেকর্ড তাঁর নামের পাশে যোগ হয়ে যেত।

Vijay Hazare Trophy Vaibhav Sooryavanshi